
তামীম আদনান, দৌলতপুর (কুষ্টিয়া)
তামীম আদনান, দৌলতপুর (কুষ্টিয়া)
সকল লেখা

গ্রামেও কমে যাচ্ছে কাক! কারণ কী
শহরে কাক কমে যাচ্ছে বলে অনুযোগ করেন অনেক মানুষই। তবে ইদানীং গ্রামেও কাকের বিচরণ কমেছে। শহর থেকে গ্রাম সবখানে ছিল যার রাজত্ব, হঠাৎ কী হলো তার? যেখানে কবি জীবনানন্দ দাস ভোরের কাক হয়ে বাংলায় ফিরে আসতে চেয়েছিলেন। তবে কি বিপন্ন হয়ে যাচ্ছে আমাদের এই অতি পরিচিত পাখিটি?

চর পারাপারে হাজারো মানুষের ভরসা মোটরসাইকেল
ভারত সীমান্তবর্তী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মূল ভূখণ্ড থেকে অনকটাই বিচ্ছিন্ন দুই ইউনিয়ন রামকৃষ্ণপুর ও চিলমারী। দৌলতপুর থানার অধীনে থাকা এই ইউনিয়ন দুটির অবস্থান পদ্মা নদীর ওপারে। এখানকার ৩৬টি গ্রামের প্রায় ৪৫ হাজার মানুষের বাস। যাদের চিকিৎসা ও জরুরি কাজে জেলা সদর কিংবা উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের জন

দৌলতপুরে বেড়েছে সরিষার চাষ, হলুদ চাদরে ঢেকে গেছে মাঠ
কুষ্টিয়ার দৌলতপুর বেড়েছে সরিষার চাষ। বিস্তীর্ণ ফসলের মাঠ যেন ঢেকে গেছে সরিষা ফুলের হলুদ চাদরে। সুন্দর এই দৃশ্য আকৃষ্ট করছে পথচারীদেরও। সরিষাখেতের পাশে এসে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ছেন তারা।

সরকারিভাবে তুলার দাম নির্ধারণের দাবি চাষিদের
তৈরি পোশাকশিল্পে ভালো মানের সুতা উৎপাদনে সব সময়ই চাহিদা থাকে তুলার। আর এই খাতটিতে বড় ধরনের ভূমিকা রাখছে দেশে তুলা উৎপাদনে শীর্ষে থাকা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা। কম খরচে তুলনামূলক বেশি লাভ হওয়ায় তুলা চাষে আগ্রহ বাড়ছে এখানকার চাষিদের। তুলা চাষে উজ্জ্বল সম্ভাবনার কথা জানিয়েছে তুলা উন্নয়ন বোর্ডও।

দৌলতপুরে তুলার আবাদ বাড়লেও ফলন নষ্ট হওয়ায় দুশ্চিন্তায় চাষিরা
কম খরচে বেশি লাভ হওয়ায় তুলা চাষে আগ্রহ বাড়ছে কুষ্টিয়ার দৌলতপুরের চাষিদের। দেশের তৈরি পোশাকশিল্পে ভালো মানের সুতা উৎপাদনে বড় ভূমিকা রাখছে এ উপজেলার তুলা। তবে চলতি মৌসুমে কয়েক দিনের টানা বর্ষণে ক্ষতি হওয়ায় দুশ্চিন্তায় আছেন তুলাচাষিরা।

কুষ্টিয়ার তিলের খাজা, এখনো সবার প্রিয়
অনেক সময় রাস্তাঘাটে ফেরি করে কুষ্টিয়ার তিলের খাজা বিক্রি করতে দেখা যায়। ছোট–বড় বিভিন্ন বয়সী মানুষের কাছে মুখরোচক এই খাবার বেশ প্রিয়। শীতে তিলের খাজার চাহিদা বেড়েছে। সম্প্রতি খাবারটি ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের তালিকায় স্থান পেয়েছে।

বছর ঘুরে পদ্মার চরে পরিযায়ী পাখির কলরব
কুষ্টিয়ার দৌলতপুরে আশ্বিনের শেষভাগেই উকি দিচ্ছে শীতের বুড়ি। শেষরাতে যেমন হালকা শীত করে তেমন ভোরে বাইরে বের হলেই চোখে পড়ে কুজ্ঝটিকা। সবচেয়ে বেশি চোখে পড়ে পদ্মার চর ঘিরে অতিথি বা পরিযায়ী পাখির কলরব। নদীর এপাড় থেকে ওপাড় উড়ে চলা পাখির কিচির-মিচির।

পিএইচডি গবেষণায় এসে লালনের প্রেমে ফরাসি নারী, খুঁজে নিলেন সাধনসঙ্গী
আত্মানুসন্ধানের বেরিয়ে পড়েছিলেন ফরাসি দেশের রাজধানী প্যারিসের মেয়ে দেবোরাহ কিউকারম্যান। ৫০টির বেশি দেশ ঘুরে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে এসে পড়েন বাংলাদেশে। লক্ষ্য ফকির লালন শাহের আখড়া। লালনের দর্শনে মুগ্ধ দেবোরাহ আর বাড়ি ফেরেননি। এখানে ঘর বেঁধেছেন। তিনি এখন বাংলাদেশি বধূ। তিনি এখন দেবোরাহ জান্নাত। সাধুস

তেলের দামে উদ্বেগ কৃষকের
ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির কারণে উদ্বেগ বেড়েছে কুষ্টিয়ার দৌলতপুরের কৃষকদের মধ্যে। রবি মৌসুমের শুরুতেই হঠাৎ করেই চাষাবাদের খরচ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন এ এলাকার চাষিরা। জ্বালানি তেলের আকস্মিক দাম বৃদ্ধিতে ক্ষোভ জানিয়েছেন তারা। তেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়লে ফসল উৎপাদন ব্যয় বাড়বে ত্রিশ শতাংশ।
