৫১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর। হাতে সময় খুবই কম। এই অল্প সময়ে কীভাবে গুছিয়ে নেবেন প্রস্তুতি? সঠিক পরিকল্পনা, সুশৃঙ্খল প্রস্তুতি এবং একাগ্র পরিশ্রমই এনে দিতে পারে কাঙ্ক্ষিত সাফল্য। বিশেষ করে লিখিত পরীক্ষার চাপ না থাকায় স্পেশাল বিসিএস চিকিৎসকদের সামনে এটি বড় সুযোগ।