
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
সকল লেখা

পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর
দুর্গাপূজার মণ্ডপ দেখে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী নাইট কোচের ধাক্কায় গুরুতর আহত হয়ে সেতু রানী নামে ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল বাজার এলাকায় মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে...

ঠাকুরগাঁও জেলা যুবলীগের সম্পাদক ঢাকায় গ্রেপ্তার
ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে রাজধানীর হাজারীবাগ থানা–পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে ঠাকুরগাঁও সদর থানা–পুলিশের একটি দল তাকে ঢাকা থেকে নিয়ে আসে।

প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে মিলছে নিত্য প্রয়োজনীয় পণ্য
পুরোনো বা ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য জমা দিলেই মিলছে চাল, ডাল, তেল, চিনি ও লবণসহ নিত্য প্রয়োজনীয় পণ্য। সকাল ১১টায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে এই কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন।

সাবেক এমপি সুজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
চাঁদাবাজির মামলায় সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রহিমা খাতুন এই আদেশ দেন।

হত্যা মামলায় সাবেক এমপি সুজনের রিমান্ড নামঞ্জুর
হত্যা মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহার ইসলাম সুজনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক এস রমেশ কুমার ডাগা রিমান্ড নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মির্জা ফখরুলের গাড়িতে হামলা: ৬ বছর পর যুবলীগ নেতা গ্রেপ্তার
ছয় বছর পর ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়ির বহরে হামলার অভিযোগে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সদর উপজেলা নারগুন ইউনিয়নের মুন্সিপাড়া শাপলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সেফ হোমে থাকা কিশোরীকে আসামির সঙ্গে সাক্ষাৎ করিয়ে ক্ষমা চাইলেন কর্মকর্তা
অপহরণ মামলায় রাজশাহী সেফ হোমে রাখা এক কিশোরীকে আসামির সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের আদালতে হাজির হয়ে নিজের ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন রাজশাহীর উপ পুলিশ সুপার (ডিএসপি) ফাহিমা মুন্নি।

ঠাকুরগাঁও জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা
ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ শনিবার সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লিটনের শরীরে ৫০০ গুলি, চিকিৎসা হবে ঢাকার সিএমএইচে
ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী মোহাম্মদ লিটনের চিকিৎসা হবে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। আজ শনিবার ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানার নির্দেশে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানেই চলবে কলেজ

চাঁদাবাজির মামলায় সাবেক এমপি দবিরুল কারাগারে
১০ কোটি টাকা চাঁদাবাজির মামলায় ঠাকুরগাঁও–২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুনের আদালত এ আদেশ দেন।

চাঁদাবাজির মামলায় ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি দবিরুল গ্রেপ্তার
চাঁদাবাজির মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে প্যারাসিটামল ও স্যালাইনের সংকট
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে শিরায় দেওয়া স্যালাইন ও প্যারাসিটামল ওষুধের সংকট দেখা দিয়েছে। ফলে জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

হত্যা মামলায় সাবেক এমপি সুজন কারাগারে
ভূমি দখল ও হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিত্যানন্দ সরকার ও রহিমা খাতুন এই আদেশ দেন।

গুলিবিদ্ধ লিটনের চিকিৎসার দায়িত্ব নিলেন ঠাকুরগাঁওয়ের ডিসি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গিয়ে গুলিবিদ্ধ সেই লিটনের (১৯) উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক। আজ শনিবার দুপুরে জেলা প্রশাসক ইশরাত ফারজানা তাঁর কার্যালয়ে লিটনের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার সময় এ প্রতিশ্রুতি দেন।

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১, দুই দিনে চারজনের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কালাম মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৬টার দিকে সদরের গুঞ্জরগড় গ্রামের পাশের এক বিলে এ ঘটনা ঘটে। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসক রকিবুল আলম বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রচণ্ড গরমে দুর্ভোগে কৃষিশ্রমিক, উচ্চ তাপে ফসল উৎপাদন কমে যাওয়ার শঙ্কা
ঠাকুরগাঁওয়ে খেতে কাজ করতে গিয়ে প্রচণ্ড তাপে অতিষ্ঠ হয়ে পড়েছেন কৃষি শ্রমিকেরা। কাঠফাটা রোদে দীর্ঘ সময় ধরে মাঠে কাজ করতে পারছেন না তাঁরা। কিছু সময় পরপর গাছের ছায়ায় বিশ্রাম নিতে হচ্ছে। অন্যদিকে কৃষিসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আমন ধান ঘরে তোলার সময় ঘনিয়ে এসেছে। আর মাত্র ২৫-৩০ দিন পর কাটা শুরু হবে। তবে এই
