বর্তমান চাকরির বাজারে একাডেমিক ডিগ্রি অপরিহার্য। তবে এটি দীর্ঘমেয়াদি ক্যারিয়ারের সাফল্যের নিশ্চয়তা দেয় না। নিয়োগদাতারা এখন এমন প্রার্থী খোঁজেন, যিনি জ্ঞানকে বাস্তব কাজে লাগাতে পারেন, সমস্যার সমাধান করতে পারেন, প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে পারেন এবং টিমকে নিয়ে ভালো ফল আনতে পারেন।