
ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
সকল লেখা

ছাগলনাইয়ায় নিকাহ রেজিস্ট্রার পদে নিয়োগ পেলেন ছাত্রলীগ নেতা
কাজী মুস্তাফিজুর রহমান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শুভপুর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক। জুলাই আন্দোলনে ছাত্রলীগের হয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ৫ আগস্টের (২০২৪) পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দলীয় পদে থাকা সত্ত্বেও গত ২৮ জানুয়ারি আইন বিচার

ফেনীতে ১৩ দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি
ফেনীর ছাগলনাইয়ায় অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে গেছে। উপজেলার চাঁদগাজী বটতলি বাজারে গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অন্ধকার ও বৈরী আবহাওয়ায় ফেনী সীমান্তে ১১ জনকে ঠেলে দিল বিএসএফ
ফেনীর ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার যশপুরের মটুয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ বিজিবির কোম্পানি কমান্ডার প্রতিপক্ষ বিএসএফ কোম্পানি কমান্ডারকে মৌখিক প্রতিবাদ জানিয়েছেন এবং ব্যাটালিয়ন অধিনায়ক প্রতি

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে
ছাগলনাইয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল আজিম মতিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার জয়নগর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ছাগলনাইয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরিদ গ্রেপ্তার
ফেনী জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফরিদ উদ্দিন পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে ছাগলনাইয়া উপজেলার চাঁদগাজী বটতলী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ফেনীতে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল বাতিলসহ নানা অনিয়মের বিরুদ্ধে গ্রাহক সমাবেশ
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির ‘ভুতুড়ে বিল’ ও অন্যান্য অনিয়মের বিরুদ্ধে স্থানীয় পল্লী বিদ্যুৎ গ্রাহকেরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। সোমবার (১২ মে) বিকেলে ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

ছাগলনাইয়ায় দুই ছিনতাইকারীকে গণপিটুনি
ফেনীর ছাগলনাইয়ায় দুই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। যাত্রী বেশে সিএনজিচালিত অটোরিকশায় উঠে এক নারী যাত্রীর ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন তাঁরা।

ছাগলনাইয়ায় সাবেক মেম্বার হাশেম গ্রেপ্তার
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) ও ইউনিয়ন বিএনপির সদস্য আবুল হাশেমকে (৫০) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার রাতে ছাগলনাইয়া পৌর শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। মঙ্গলবার দুপুরে ফেনীর আদা

বালুমহাল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে অপহরণ, মামলা
ফেনীর ছাগলনাইয়ায় অবৈধ বালুমহালের দখল নিয়ে দ্বন্দ্বের জেরে এক যুবদল নেতাকে বিএনপির নেতার সমর্থকেরা অপহরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার রাত ৯টার দিকে ঘোপাল ইউনিয়নের সমিতি বাজার সুপার মিনি শপে এ ঘটনা ঘটে।

ছাগলনাইয়ায় ছাত্রলীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
ফেনীর ছাগলনাইয়ায় ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে ছাগলনাইয়া পৌর শহরের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার (২৬ জানুয়ারি) দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ফেনীতে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা
আমাদের গ্রামের আহমদ উল্লাহর ছেলে চোরাকারবারি করিম জুনা ও তার সহযোগীরা ঘটনার দিন সন্ধ্যায় হানিফকে ঘর থেকে ডেকে বাড়ির দক্ষিণ পাশে নিয়ে দুই হাত কেটে কুপিয়ে হত্যা করেছে।

নিখোঁজের ১৭ দিন পর খালে মিলল বৃদ্ধার লাশ
ফেনীর ছাগলনাইয়া থেকে নিখোঁজের ১৭ দিন পর খালে ভাসমান অবস্থায় রেজিয়া বেগম (৭৪) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পৌরসভার ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের তারেক মেমোরিয়াল হাসপাতালের সামনের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়...

জমি নিয়ে বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ছাগলনাইয়া উপজেলার পূর্ব ছাগলনাইয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিথ্যা মামলা দিয়ে নিরীহ লোকদের হয়রানি করার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে ছাগলনাইয়া পৌর শহরে এ অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নার্গিস (৪৫) ও আবদুল কাইয়ূম (৬৫)।

ফেনীতে ভারতীয় ওষুধসহ গ্রেপ্তার ২
ফেনীর ছাগলনাইয়ায় প্রাইভেট কারে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার মনুর হাটে বসানো অস্থায়ী চেকপোস্টে তাদের গ্রেপ্তার করা হয়।
