
ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
সকল লেখা

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: আলাউদ্দিনসহ ২৫১ জনের নামে হত্যাচেষ্টার মামলা
ফেনীর ছাগলনাইয়ায় ২০১৭ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মামলা হয়েছে। গত বুধবার শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার ও ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমসহ ২৫১ জনের নামে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।

ছাগলনাইয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ১
ফেনীর ছাগলনাইয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সিয়াম (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আরেক কিশোর। গতকাল শনিবার বিকেলে পৌরসভার পূর্ব ছাগলনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাঁধগুলো স্থায়ী সংস্কারের আলোচনা চলছে: নাহিদ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ‘প্রতিবছরই যেহেতু বন্যার সম্ভাবনা থাকে। তাই আমাদের বাঁধগুলোকে কীভাবে স্থায়ীভাবে সংস্কার করা যায়, সে বিষয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট উপদেষ্টা যিনি আছেন তিনিও আসবেন এবং অভিজ্ঞদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন।’

ফেনীতে সীমান্ত থেকে ২৬ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব ছাগলনাইয়া সীমান্ত থেকে ২৬ জন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সোমবার রাত ১০টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্ত ফাঁড়ির ৯৯ পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

ম্যাজিস্ট্রেট দেখেই ২০০ টাকার পেঁয়াজ নামল ১০০ তে
ছাগলনাইয়া পৌর শহরের জমদ্দার বাজারে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে দেখেই ব্যবসায়ীরা পেঁয়াজের দাম অর্ধেকে নামিয়ে আনেন। তবে আদালত চলে যাওয়ার পর আবার আগে দামে পেঁয়াজ বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।

ছাগলনাইয়ায় মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার
ফেনীর ছাগলনাইয়ায় মো. ফারহা হোসেন রাফি (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে ছাগলনাইয়া পৌর শহরের কলেজ রোডের একটি মাদ্রাসায় এই ঘটনা ঘটে।

ছাগলনাইয়ায় মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক আটক
ফেনীর ছাগলনাইয়া পৌর শহরের সাত মন্দির সড়কে একটি মাদ্রাসার হেফজখানার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার দুপুরে থানায় অভিযোগ দেওয়ার পর ওই শিক্ষককে আটক করেছে পুলিশ।

ছাগলনাইয়ায় অগ্নিদগ্ধ কলেজছাত্রের মৃত্যু
ফেনীর ছাগলনাইয়ায় অগ্নিদগ্ধ কলেজছাত্র কাজী ছারওয়ার উদ্দিন মারা গেছেন। আজ রোববার ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দ. আফ্রিকায় বড় ভাইয়ের পর এবার ছোট ভাইকেও গুলি করে হত্যার খবর
দক্ষিণ আফ্রিকার রজেটিনভিলে সন্ত্রাসীদের গুলিতে খোরশেদ আলম দিদার (৩৭) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় জোহানেসবার্গ সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত মঙ্গলবার সন্ত্রাসীদের গুলিতে তিনি গুরুতর আহত হন। এর আগে নিহতের বড় ভাই ন

ম্যাজিস্ট্রেট দেখেই কেজিতে আলুর দাম কমল ১৫ টাকা
ফেনীর ছাগলনাইয়া পৌর শহরের জমদ্দার বাজারে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে দেখেই ব্যবসায়ীরা ৫০ টাকার পরিবর্তে আলুর কেজি ৩৫ টাকায় বিক্রি শুরু করেন। সোমবার দুপুরে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ পৌর শহরের জমদ্দার বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

ছাগলনাইয়াতে বৈঠকেই সালিসকারীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
মেটা: ফেনীর ছাগলনাইয়াতে জমিসংক্রান্ত বিরোধের জেরে সালিসের মধ্যে আবদুর রউফ (৭০) নামের এক সালিসকারীকে ছুরিকাঘাতে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মামুন ও তার সহযোগীদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ছাগলনাইয়া উপজেলার গন্ধর্ব্যপুর গ্রামের আমজাদ আলী মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে।

টাকার জন্য মাদকাসক্ত ছেলের হাতে খুন হলেন বাবা
মাদকাসক্ত ছেলেকে টাকা না দেওয়ায় ফেনীর ছাগলনাইয়ায় খুন হলেন বাবা। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে অভিযুক্ত ছেলে বোরহান উদ্দিনকে আটক করেছে পুলিশ।

সুশাসন না থাকলে দেশ সামনে আগাতে পারবে না: জাসদের সাধারণ সম্পাদক
গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ হাজার ঘর দিয়েছেন। যাদের ভূমি নাই, ঘর নাই, তাদের আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে আশ্রয় দেওয়া হচ্ছে। এ বিষয় উল্লেখ করে জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সংসদ সদস্য শিরীন আখতার বলেন, ‘একটা মানুষও গৃহহীন এবং ভূমিহীন থাকবে না এটা হচ্ছে বড় কথা। তবে আমরা তার সঙ্গে যোগ করতে

ছাগলনাইয়ায় অটোরিকশাচালকের লাঠির আঘাতে লাইনম্যানের মৃত্যু, গ্রেপ্তার ১
ফেনীর ছাগলনাইয়ায় অটোরিকশাচালক বাবা ও ছেলের লাঠির আঘাতে মো. হারুন (৫৫) নামে এক অটোরিকশার লাইনম্যানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক বেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বেলা সোয়া দুইটার দিকে ছাগলনাইয়া পৌর শহরের মেইন রোডে এ ঘটনা ঘটে। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সু

বোনকে উত্ত্যক্ত, বখাটের ছুরিকাঘাতে ভাইয়ের মৃত্যু
বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে ফেনীর ছাগলনাইয়ায় বখাটের ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার শুভপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অটোরিকশাচালককে মারধরের মামলায় সাংবাদিক কারাগারে
ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডার জেরে সিএনজিচালিত অটোরিকশাচালককে মারধরের মামলায় জাকের হায়দার সুমন (৪৫) নামের এক সাংবাদিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।
