
চৌদ্দগ্রাম প্রতিনিধি
চৌদ্দগ্রাম প্রতিনিধি
সকল লেখা

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিপার্টমেন্ট স্টোরে আগুন, পুড়ল কোটি টাকার মালামাল
কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারের বনফুল ডিপার্টমেন্ট স্টোরে অগ্নিকাণ্ডে অন্তত কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে দাবি করেছেন দোকানমালিক। সোমবার সকাল ৯টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, ব্যবসায়ী নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লাগলে মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবুল (৫২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডলি রিসোর্টস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্ম

দাঁড়িয়ে থাকা গাড়ির পেছনে পিকআপের ধাক্কা, পিকআপচালক নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় একটি পিকআপ। এতে পিকআপের চালক পরিতোষ চন্দ্র দে (৩৬) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) ভোরে উপজেলার বাতিসা ইউনিয়নের আনন্দপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। পরিতোষ ফেনীর পরশুরাম উপজেলার উত্তর তালবাড়ী এলাকার সু

চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল যাত্রীর
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে এক যাত্রী ছিটকে পড়ে নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। আজ শুক্রবার বিকেলে উপজেলার চান্দুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাঈদুর রহমান।

চৌদ্দগ্রামে ইউপি সদস্য ও তাঁর ছেলেকে পেটানোর অভিযোগ
কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও ৬ নম্বর ঘোলপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নাসিমা আক্তার সীমা ও তার ছেলে নাহিদ চৌধুরীকে পেটানোর অভিযোগ উঠেছে একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নইমুল হক মজুমদার রাফিদের বিরুদ্ধে।

নানা সমস্যায় জর্জরিত চৌদ্দগ্রাম বিসিক শিল্পনগরী
নানা সমস্যায় জর্জরিত কুমিল্লার চৌদ্দগ্রামের বিসিক শিল্পনগরী। শিল্প কর্মকর্তার পদটি শূন্য রয়েছে দীর্ঘ ১০ বছর ধরে। নেই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা।

আখের ভালো ফলনে বাড়ছে আবাদ
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, পৌরসভা ও ১৩ ইউনিয়নে প্রায় ৩৫ হেক্টর জমিতে ২০৮ এবং স্থানীয় জাত বিএফআরআই ৪২-সহ (রংবিলাস) একাধিক জাতের আখের কাটিং রোপণ করেন প্রান্তিক কৃষকেরা। যা এ উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।

বিএনপি কার্যালয়ে ভাঙচুর, বিক্ষোভ
ছাত্রলীগের মিছিল থেকে হামলা চালিয়ে চৌদ্দগ্রাম উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারে এ ঘটনা ঘটে।

দফায় দফায় হামলা, গাড়ি ভাঙচুর, ৫ লাখ টাকা লুট
চৌদ্দগ্রামে বেলাল ব্রিকস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং নামের একটি ইটভাটায় দফায় দফায় হামলা চালিয়ে অফিসকক্ষ, প্রাইভেট কার ভাঙচুর এবং পাঁচ লাখ টাকা লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মানিক ও আল আমিন নামে দুই শ্রমিক আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে...

অরক্ষিত ক্রসিংয়ে মৃত্যুঝুঁকি
‘নিজ দায়িত্বে পারাপার হউন, পারাপারের সময় দুর্ঘটনার জন্য রেল কর্তৃপক্ষ দায়ী নয়’—এমন লেখা সংবলিত সাইনবোর্ড রয়েছে লেভেল ক্রসিংগুলোর দুপাশে। কিন্তু নেই কোনো গেটম্যান। অরক্ষিত এসব লেভেল ক্রসিং দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রী ও পণ্যবাহী ছোট-বড় যানবাহন। এ চিত্র লাকসাম জংশন রেলরুটের।

চেক জালিয়াতি মামলার আসামি গ্রেপ্তার
চৌদ্দগ্রামে চেক জালিয়াতি মামলার পরোয়ানাভুক্ত আসামি আবদুল হাই মজুমদারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গত মঙ্গলবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

সড়ক বিভাজকে বেড়া ও ফুটওভার ব্রিজে আলো
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার লাটিমী এলাকায় পারাপারের জন্য ফুটওভার ব্রিজ থাকলেও তা ব্যবহার করেন না পথচারীরা। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

১০ মাসের ঈশানকে বড় করবে কে
চৌদ্দগ্রামে জমির বিরোধের জেরে ইসরাফিলকে (২৮) কুপিয়ে হত্যা ঘটনায় মামলা হয়েছে। গত রোববার রাতে মা রিনা বেগম বাদী হয়ে ছয়জনের নামে হত্যা মামলা করেন।

চৌদ্দগ্রামে মিষ্টি আলুর চাষ বেড়েছে ১৭ হেক্টর জমিতে
চৌদ্দগ্রামে এবার ৪৭ হেক্টর জমিতে মিষ্টি আলু চাষ করা হয়েছে। বিভিন্ন অনাবাদি জমিগুলোকে কৃষকেরা চাষযোগ্য করে তুলে মিষ্টি আলুর চাষ বাড়িয়েছেন। যা গত মৌসুমের চেয়ে ১৭ হেক্টর বেশি।

প্রতিদিন ভর্তি ৮ রোগী অধিকাংশই বয়স্ক
চৌদ্দগ্রামে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ৮ থেকে ১০ জন রোগী ভর্তি হচ্ছে। বহির্বিভাগ থেকে চিকিৎসা নিচ্ছে শতাধিক।

সবজির চড়া দামে অতিষ্ঠ মানুষ
চৌদ্দগ্রামের কাঁচাবাজারগুলোতে সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। স্থানীয়রা বাসিন্দারা বলছেন, উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকির পরও কমছে না সবজির দাম। অভিযান পরিচালনার সময় সবজির দাম কিছুটা কমালেও প্রশাসনের লোকজন চলে গেলেই আবার বেড়ে যাচ্ছে।
