কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জঙ্গি আস্তানা সন্দেহে মৌলিভীবাজারের কুলাউড়া থানায় দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালাচ্ছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। আজ শনিবার সকাল সাড়ে ৬টায় এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন।