কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে কারও নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহত সকলেই বিজয়পুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।