কামরুল হাসান ও তৌফিকুল ইসলাম মাওয়া থেকে ফিরে
সবে বাজেট গেল, কদিন পরে চৌকাঠ পেরোবে অর্থবর্ষ। সংসারের হিসাবনিকাশে হয়তো কিছুটা হর্ষ-বিষাদ। তারপরও বিদায়ী বছরে সবকিছু ছাপিয়ে আরেক কর্মযজ্ঞ পুলকিত করে দিল গোটা জাতিকে, সেই খুশির নাম পদ্মা সেতু।