
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
সকল লেখা

নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের ভেতরে বাস, গৃহবধূ নিহত
গাজীপুরের কাপাসিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস সড়কের পাশে একটি বসতঘরে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। এতে বাসের চাপায় এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার টোক ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ধর্ষণের অভিযোগে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি
ইমরান হোসেন শিশির গাজীপুরের কাপাসিয়া সদরের সাফাইশ্রী গ্রামের বাসিন্দা। তিনি কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক। পরে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পান তিনি।

কাপাসিয়ায় চালকের সহকারীকে হত্যা করে মুরগিবাহী পিকআপে ডাকাতি
গাজীপুরের কাপাসিয়ায় মুরগি বহনকারী পিকআপে ডাকাতি করার সময় চালকের সহকারীকে হত্যা করা হয়েছে। এ সময় ডাকাতের আক্রমণে পিকআপচালক গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাতের এই ঘটনায় ডাকাতেরা প্রায় দেড় লাখ টাকা নিয়ে যায়।

যত দ্রুত নির্বাচন, ততই দেশের মঙ্গল: মির্জা ফখরুল
মির্জা ফখরুল বলেন, যৌক্তিক সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় নিয়ে নেবে। যত দ্রুত নির্বাচন আয়োজন করা যাবে, ততই দেশের মঙ্গল হবে। সুতরাং, দ্রুত সংস্কারগুলো সম্পন্ন করে একটি নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচিত সংসদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

কাপাসিয়ায় কিশোর গ্যাং সদস্যদের হামলার শিকার ২ শিক্ষার্থী, থানায় অভিযোগ
গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী কিশোর গ্যাং সদস্যদের হামলার শিকার হয়েছে। আজ বুধবার বিদ্যালয়ের পাশে শীতলক্ষ্যার তীরে এই ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা থানা এলাকায় সমবেত হয়ে কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তার ও বিচার দাবি করে। এ বিষয়ে কাপাসিয়া থানায় লিখিত অভিযো

কাপাসিয়ায় লোডশেডিং থেকে পরিত্রাণ পেতে বিদ্যুৎ অফিস ঘেরাও
গাজীপুরের কাপাসিয়ায় লোডশেডিং থেকে পরিত্রাণ পেতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা আজ বৃহস্পতিবার উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন। এ সময় তাঁরা কাপাসিয়া জোনাল অফিস প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ রাখেন।

সাবেক প্রতিমন্ত্রী রিমিসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা
গাজীপুরের কাপাসিয়ায় দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কন্যা সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমিসহ ৩২ জনের নামে মামলা হয়েছে। গতকাল বুধবার সাজীদুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও প্রায় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

কাপাসিয়ায় অর্ধগলিত যুবকের মৃতদেহ উদ্ধার
গাজীপুরের কাপাসিয়ায় অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বারিষাব ইউনিয়নের বর্জাপুর গ্রামের পুরাতন ব্রহ্মপুত্র নদের ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।

কাপাসিয়ায় অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার
গাজীপুরের কাপাসিয়ায় অজ্ঞাতপরিচয় যুবকের (২০) লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা ৩টার দিকে উপজেলা সদরের বলধা বাজারের পাশের শীতলক্ষ্যা নদীর ঘাট থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

কাপাসিয়ায় যুবলীগের সভাপতি ও বিএনপির বহিষ্কৃত নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল
গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক (বহিষ্কৃত) সভাপতি জামাল উদ্দিন আহমদ (৬০) এবং উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেনের (৪৫) বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে। কাপাসিয়া ঐক্যবদ্ধ নারী সমাজের ব্যানারে আজ রোববার দুপুরে উপজেলা সদরে এই মিছিল করা হয়।

গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে গাজীপুরে বিএনপি নেতা গ্রেপ্তার
গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির নেতা জামালউদ্দিন আহমেদকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় শিক্ষার্থীর মৃত্যু
গাজীপুরের কাপাসিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় মো. নাইম রাজ (২৭) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন এক নারী আরোহী। আজ বৃহস্পতিবার উপজেলার কান্দানিয়া চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

কাপাসিয়ায় ওসির অপসারণসহ বিচার দাবিতে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম
গাজীপুরের কাপাসিয়ায় সম্প্রতি জামায়াত-বিএনপি তকমা দিয়ে ওসির গণগ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে তাঁর অপসারণসহ বিচার দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় সাংবাদিকেরা। আজ মঙ্গলবার দুপুরে কাপাসিয়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা শেষে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। এ ক্ষেত্রে ২৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়।

কালীগঞ্জে অসহায়দের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ মিলল মহিলা লীগ নেত্রীর বাসায়
গাজীপুরের কালীগঞ্জে অসহায় মানুষদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ সামগ্রী আত্মসাতের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে গতকাল সোমবার কাপাসিয়া বাজারে অভিযান চালিয়ে এসব ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সড়কে পড়ে ছিল মোটরসাইকেল। পাশেই পড়ে ছিলেন আহত এক যুবক । সে অবস্থায় থেকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তাঁকে। অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর নেওয়ার পথে মারা যান তিনি। গতকাল সোমবার সন্ধ্যায় ৬টার দিকে গাজীপুরের কাপাসিয়া উপজেল

নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক আসামি কাপাসিয়ায় গ্রেপ্তার
কোটা সংস্কার আন্দোলনের সময় নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে আসা এক আসামিকে গ্রেপ্তার করেছে গাজীপুরের কাপাসিয়া থানা-পুলিশ। গতকাল শনিবার ভোরে তাঁকে কাপাসিয়া উপজেলা টোক ইউনিয়ন এলাকায় ছিনতাইয়ের সময় গ্রেপ্তার করা হয়।
