
কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট প্রতিনিধি
সকল লেখা

কানাইঘাটে কথা-কাটাকাটির জেরে হামলা, ৪ জন আহত
কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে তুচ্ছ ঘটনায় কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার বিকেলে বাউরভাগ ৪র্থ খণ্ড (নয়াখেল) গ্রামের জামে মসজিদের মাঠে এই ঘটনা ঘটে।

ফরিদ উদ্দিনকে হত্যায় ব্যবহৃত রামদা উদ্ধার
কানাইঘাট উপজেলার দনা খাসারীপাড়া গ্রামের ফরিদ উদ্দিনকে কুপিয়ে হত্যায় ব্যবহৃত রামদা উদ্ধার করা হয়েছে। গত বুধবার বিকেলে লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়খেয়ড় এফআইভিডিবি স্কুলের পাশে জঙ্গল থেকে রামদাটি উদ্ধার করে কানাইঘাট থানা-পুলিশ।

যুবককে কুপিয়ে হত্যা
কানাইঘাট উপজেলায় ফরিদ উদ্দিন (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার বিকেলে বড়খেওড় গ্রামের এফআইভিডিবি স্কুলের পাশে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে। ফরিদ উদ্দিন লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা খাছাড়ীপাড়া গ্রামের রফিক উদ্দিনের ছেলে।

যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কানাইঘাট পৌর যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে শীতবস্ত্র বিতরণ করা হয়।

কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির কমিটি
কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছে। সিলেট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন রশীদ মামুনকে সভাপতি, কানাইঘাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শরীফুল হককে সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খসরুজ্জামান পারভেজকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হ

হেরেও গরু খাওয়ালেন ইউপি সদস্য পদপ্রার্থী!
সদ্য অনুষ্ঠিত নির্বাচনে কানাইঘাট সদর ইউপির ১ নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্য পদপ্রার্থী সাহাব উদ্দিন গরু জবাই করে ওয়ার্ডবাসীকে খাওয়ালেন। এ সময় তিনি শোকরিয়া আদায় করেন।

নির্বাচনী আচরণবিধি বিষয়ে সভা
কানাইঘাট উপজেলার ৯টি ইউপির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি বিষয়ে মতবিনিময় সভা করেছে উপজেলা নির্বাচন অফিস। গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের।

বাস ও অটোরিকশার সংঘর্ষে তরুণ নিহত
কানাইঘাটে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে জুলাই ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজ জাকারিয়া আহমদ (১৮) জকিগঞ্জ উপজেলার আইদরাবন গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।

কানাইঘাটে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সিলেটের কানাইঘাটে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

ইউপি নির্বাচনে সদস্য পদ প্রার্থীর মৃত্যু
কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও ৫ জানুয়ারির নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী আইয়ুব আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কানাইঘাট হানাদার মুক্ত দিবসে সভা
কানাইঘাট উপজেলা হানাদার মুক্ত হয় ১৯৭১ সালের ৪ ডিসেম্বর। এ উপলক্ষে কানাইঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে আলোচনা সভা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বেলা ১১টার দিকে আয়োজিত এ সভার আয়োজন করা হয়।

প্রার্থী বাছাইয়ে আওয়ামী লীগের সভা
কানাইঘাট উপজেলায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের জন্য গত মঙ্গলবার সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান।

কমিউনিটি সেন্টার থেকে দুজনের লাশ উদ্ধার
কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজারে একটি কমিউনিটি সেন্টার থেকে দুজনের লাশ উদ্ধার করেছে থানা–পুলিশ। এ সময় মুমূর্ষু অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে আনন্দ কমিউনিটি সেন্টার থেকে ওই দুজনের লাশ উদ্ধার করা হয়। তাঁরা পেশায় বাবুর্চি ছিলেন বলে জানা গেছে।

কানাইঘাটে আ.লীগের ফরম বিতরণ শুরু
কানাইঘাট উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে দলীয় ফরম বিতরণ গতকাল সোমবার শুরু হয়েছে। আজ মঙ্গলবার মঙ্গলবার পর্যন্ত ফরম বিতরণ করা হবে বলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় সূত্রে জানা গেছে।

তরমুজ চাষে সফল আশিক
কানাইঘাটে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করে সাফল্য পেয়েছেন মাদ্রাসাছাত্র আশিকুর রহমান। তরমুজ চাষে তাঁর সফলতার খবর এখন এলাকার সবার মুখে। স্থানীয়রা জানান, মালচিং পদ্ধতিতে ব্ল্যাক সুইট তরমুজ চাষের খবর এর আগে এলাকার কেউ জানতেন না।

কলেজছাত্রকে কুপিয়ে জখম কানাইঘাটে
কানাইঘাটে দুর্বৃত্তদের হামলায় আশিক উদ্দিন (২৫) নামে এক কলেজছাত্র গুরুতর জখম হয়েছেন। তিনি কানাইঘাট সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের মশাহিদ আলীর ছেলে। তোকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে
