কাজী সালাউদ্দিন, বাফুফে সভাপতি ও সাবেক ফুটবলার
ভীষণ কষ্টের একটা খবর, পেলে চলে গেলেন। দুই বছর আগে ম্যারাডোনার মৃত্যুর খবর আমাকে ভীষণ কষ্ট দিয়েছিল। শঙ্কায় ছিলাম পেলেকে নিয়েও। তাঁর শরীরটা অনেক দিন থেকেই ভালো যাচ্ছিল না। গত পরশু রাতে বাসায় গিয়ে যখন পেলের মৃত্যুর খবর পেলাম, ভীষণ কষ্ট পেয়েছি।