তাপমাত্রা মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস। ২১ নভেম্বর ২০২৩। রাত সাড়ে ১০টা থেকে প্রস্তুতি শুরু। তাঁবু থেকে বের হয়ে ক্র্যাম্পন পরতে গিয়ে ঠান্ডায় জমে যাওয়ার জোগাড়। প্রথমবার সামিট ব্যর্থ হয়েছে। তাই আমাদের দ্বিতীয় প্রচেষ্টার পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনেছিলাম।