Ajker Patrika
Add

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সকল লেখা
কটিয়াদীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

কটিয়াদীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

কিশোরগঞ্জের কটিয়াদীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক বোরহান উদ্দিন (৩২) নিহত ও তার চাচাতো ভাই মোটরসাইকেল আরোহী ফরিদ মিয়া (৩১) গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার রাত ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের ভোগপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বোরহান উপজেলার জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দি গ্রামের আমীর

০৮ মে ২০২৩
সড়ক দুর্ঘটনায় আহত আওয়ামী লীগ কর্মীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহত আওয়ামী লীগ কর্মীর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত আওয়ামী কর্মী মো. তৌহিদুল ইসলাম বকুলের (৪৫) মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

২৪ এপ্রিল ২০২৩
৩৪ মাস বিল বকেয়া, আ.লীগ নেতার বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করলেন ভ্রাম্যমাণ আদালত

৩৪ মাস বিল বকেয়া, আ.লীগ নেতার বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করলেন ভ্রাম্যমাণ আদালত

কিশোরগঞ্জের কটিয়াদী পৌর আওয়ামী লীগ সভাপতি গোলাম মোস্তফার বাড়ির বিদ্যুৎতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। গোলাম মোস্তফার বকেয়া বিদ্যুৎ বিল ১ লাখ ২৫ হাজার ১৮০ টাকা।  

১৪ এপ্রিল ২০২৩
কটিয়াদীতে সাবেক সচিবকে অবাঞ্ছিত ঘোষণা করে এলাকাবাসীর মানববন্ধন

কটিয়াদীতে সাবেক সচিবকে অবাঞ্ছিত ঘোষণা করে এলাকাবাসীর মানববন্ধন

কিশোরগঞ্জের কটিয়াদীতে সাবেক স্বাস্থ্যসচিব আবদুল মান্নানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন থেকে এই ঘোষণা দেওয়া হয়। উপজেলার চান্দপুর ইউনিয়নের শতাধিক নারী-পুরুষ এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। 

০৯ জানুয়ারি ২০২৩
চুরির প্রতিবাদ করায় ছুরিকাঘাতে যুবক নিহত, একজন আটক

চুরির প্রতিবাদ করায় ছুরিকাঘাতে যুবক নিহত, একজন আটক

কিশোরগঞ্জের কটিয়াদীতে চুরির প্রতিবাদ করায় প্রকাশ্যে ছুরিকাঘাতে বাবলু মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার পশ্চিমপাড়ার আওয়াল বিড়ি কারখানা এলাকায় এ ঘটনা ঘটে। বাবলু মিয়া কটিয়াদী পৌরসভার পশ্চিমপাড়া মহল্লার নদীর চর এলাকার বাসিন্দা। এ ঘটনায় নূরে আলম (৩০) নামের এক যুবককে আটক করেছে প

০৫ নভেম্বর ২০২২
আমন ধানে মাজরা পোকা খরচ বেড়েছে হাজার টাকা

আমন ধানে মাজরা পোকা খরচ বেড়েছে হাজার টাকা

কিশোরগঞ্জের কটিয়াদীতে আমন ধানের গোড়া পচা রোগ ও মাজরা পোকার আক্রমণ ব্যাপক হারে বেড়েছে। অতিরিক্ত গরম ও বেশি দিন জমিতে পানি আটকে থাকায় এ রোগ দেখা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

১২ অক্টোবর ২০২২
নারী ভক্তের সঙ্গে পিরের আপত্তিকর ভিডিওর অভিযোগ, বিক্ষোভের মুখে ওরস বন্ধ

নারী ভক্তের সঙ্গে পিরের আপত্তিকর ভিডিওর অভিযোগ, বিক্ষোভের মুখে ওরস বন্ধ

আজ জুমার নামাজের পর স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল নিয়ে মাজারের ওরস বন্ধের দাবি জানায়। এ সংবাদ পেয়ে জনরোষ থেকে রেহাই পেতে মাইজ উদ্দিন কিশোরগঞ্জের পুলিশ সুপারকে (এসপি) জানান।

৩০ সেপ্টেম্বর ২০২২
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক নিহত

তাঁর দুই ছেলে দুই মেয়ে এর মধ্যে জনি বড়। ১৮ মাস আগে ধার দেনা করে বড় ছেলে মেহেদী হাসান জনিকে সৌদি আরবে পাঠান। জনি জিজান শহরে একটি কোম্পানিতে কাজ করতেন। রাতের ডিউটি শেষে ভোরে তাঁর রুমে আসেন। নাশতা করার জন্য বাইসাইকেলে করে হোটেলে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি দ্রুতগতির গাড়ি তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলে

১৪ সেপ্টেম্বর ২০২২
কিশোরগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ২ জনের মৃত্যু 

কিশোরগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ২ জনের মৃত্যু 

উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নে রায়খলা ও সতরদ্রোন গ্রামবাসীর মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে এই সংঘর্ষ বেঁধেছিল। আট দিনপর নিহত কবির মিয়া রায়খলা গ্রামের মৃত আপতাব উদ্দিনের পুত্র। 

৩০ জুলাই ২০২২
সড়ক ভেঙে নদীতে, বন্ধ ১০ গ্রামে যাতায়াত

সড়ক ভেঙে নদীতে, বন্ধ ১০ গ্রামে যাতায়াত

কিশোরগঞ্জের কটিয়াদীতে পানি নিষ্কাশনের নালা বন্ধ করে বাড়ি নির্মাণ করায় বৃষ্টির পানি চাপে সড়ক ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। এতে যাতায়াত বন্ধ রয়েছে ১০ গ্রামের মানুষের।

২০ জুন ২০২২
কটিয়াদীতে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যানকে নির্যাতন, স্বামী গ্রেপ্তার

কটিয়াদীতে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যানকে নির্যাতন, স্বামী গ্রেপ্তার

কিশোরগঞ্জের কটিয়াদীতে যৌতুকের জন্য ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যানকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে তাঁর স্বামী আরিফ মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আরিফ মিয়া পার্শ্ববর্তী মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের মনতলা গ্রামের আতাহার আলীর ছেলে।

২৮ মার্চ ২০২২
ঘোড়ায় চড়ে সভায় এলেন ইউপি সদস্য

ঘোড়ায় চড়ে সভায় এলেন ইউপি সদস্য

কিশোরগঞ্জের কটিয়াদীর চান্দপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য মো. উসমান গণি (৪৫) ঘোড়ায় চড়ে পরিচিতি সভায় যোগ দিয়ে সবার দৃষ্টি কাড়লেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে চান্দপুর ইউপি প্রাঙ্গণে নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উসমান গণি চান্দপুর ইউনিয়নের চান্দপুর বালিয়াপাড়া ওয়ার্ডের

২৫ মার্চ ২০২২
কটিয়াদীতে দুই মাস পর কবর থেকে  লাশ উত্তোলন

কটিয়াদীতে দুই মাস পর কবর থেকে লাশ উত্তোলন

কিশোরগঞ্জের কটিয়াদীতে দাফনের দুই মাস পর আদালতের নির্দেশে ফরেনসিক পরীক্ষার জন্য কবর থেকে মো. মাহিদ (৮) নামের মাদ্রাসাছাত্রের লাশ উত্তোলন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার কুড়িখাঁই নগরপাড়া গ্রাম থেকে তার লাশ কবর থেকে তোলা হয়।

১৭ মার্চ ২০২২
বোনের বিয়ের টাকা জোগাতে দিশেহারা এতিম দুই শিশু

বোনের বিয়ের টাকা জোগাতে দিশেহারা এতিম দুই শিশু

আগামী ৩ মার্চ বৃহস্পতিবার বোন নীপা রানী দাসের বিয়ে। প্যারালাইসিসে আক্রান্ত হয়ে দুই বছর পূর্বে বাবা নরেস চন্দ্র রবিদাস মারা গেছেন। নরেস চন্দ্র রবিদাসের দুই শিশু আনন্দ রবিদাস (১৩) ও সঞ্জয় রবিদাস (৮) বোনের বিয়ের টাকা জোগাতে এখন দিশেহারা। 

২১ ফেব্রুয়ারি ২০২২
ভলিবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন চরপুক্ষিয়া ধূমকেতু

ভলিবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন চরপুক্ষিয়া ধূমকেতু

কিশোরগঞ্জের কটিয়াদীতে ভলিবল টুর্নামেন্টের ফাইনালে খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার লোহাজুরী ইউনিয়নের চরকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় চরপুক্ষিয়া ধুমকেতু ভলিবল দল নরসিংদী জেলার বড়চাপা ভলিবল দলকে ৯৬-৫৮ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

১৪ ফেব্রুয়ারি ২০২২
মানসিক ভারসাম্যহীন ভাইবোন শিকলবন্দী

মানসিক ভারসাম্যহীন ভাইবোন শিকলবন্দী

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের গনেরগাঁও গ্রামে দিনমজুর ফজলু মিয়ার মানসিক ভারসাম্যহীন মেয়ে আছমা আক্তার (৩৩) ও ছেলে জাহাঙ্গীরকে (২৬) তিন বছর ধরে লোহার শিকলে বন্দী করে রাখা হয়েছে।

১৩ ফেব্রুয়ারি ২০২২