
এস এস শোহান, বাগেরহাট
এস এস শোহান, বাগেরহাট
সকল লেখা

বাগেরহাট পৌরসভায় পাঁচ বছরেও হয়নি বর্জ্যকেন্দ্র, যত্রতত্র ময়লা
বাগেরহাট পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার জন্য ৮ কোটি ৩২ লাখ টাকা বরাদ্দের একটি প্রকল্পের কাজ শুরু হয় ২০১৯ সালের জুনে। প্রকল্পের অধীনে পাঁচ একর জমি অধিগ্রহণ করা হয়। তবে প্রায় পাঁচ বছরেও পূর্ণাঙ্গ বর্জ্যকেন্দ্র নির্মিত হয়নি।

ভুবন ভ্রমিয়া শেষে কুমির এসেছে ফিরে
সিংহল সমুদ্র থেকে মালয় সাগর– সে ঘুরেছে অনেক! তারপর ‘ভুবন ভ্রমিয়া শেষে’ ঠিক এক মাস পর ফিরে এসেছে আপন ঠিকানায়। তার মাথায় একটি ট্রান্সমিটার বসানো। সেই যন্ত্রের হিসাব বলছে, এই এক মাসে সে পাড়ি দিয়েছে দেড় শ কিলোমিটারের বেশি পথ। এই পথের সব নদীর জল-কাদার গন্ধ লেগে আছে তার গায়ে।

হাসপাতালে বাক্সবন্দী ঘণ্টায় ৩৬০ নমুনা পরীক্ষায় সক্ষম মেশিন
বাগেরহাটে ২৫০ শয্যা জেলা হাসপাতালে এক বছর ধরে বাক্সবন্দী অবস্থায় পড়ে আছে ৩৮ লাখ ২৮ হাজার টাকা মূল্যের অটোমেটিক কেমিস্ট্রি অ্যানালাইজার মেশিন। প্রতি ঘণ্টায় ৩৬০টি নমুনা পরীক্ষার ফলাফল দিতে সক্ষম এই মেশিন। এটি অব্যবহৃত থাকায় সেবাবঞ্চিত হচ্ছে মানুষ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও মেশিনটি চালু ক

বাগেরহাট হাসপাতালে চিকিৎসকের অর্ধেক পদই শূন্য
টিকিট কাউন্টার, জরুরি বিভাগ, চিকিৎসকের কক্ষ, প্যাথলজি ও ফার্মেসি—সর্বত্রই উপচে পড়া ভিড়। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না রোগীরা। বাধ্য হয়ে চিকিৎসার জন্য যেতে হচ্ছে রাজধানী ঢাকা বা খুলনায়। এ চিত্র ১৮ লক্ষাধিক মানুষের প্রধান চিকিৎসাকেন্দ্র বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জে

বাগেরহাটবাসীর রোগ বাড়াচ্ছে লবণাক্ত পানি
পুতুল আক্তার, বয়স ৩২ বছর। শাশুড়িকে নিয়ে থাকেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে সুন্দরবনসংলগ্ন ভোলা নদীর চরে। এ বয়সেই ডায়াবেটিস, কিডনি ও লিভারের সমস্যায় ভুগছেন তিনি। দীর্ঘদিন চিকিৎসা করিয়েও সুস্থ হতে পারেননি। চিকিৎসকেরা বলছেন, লবণপানি ব্যবহার ও পান করার কারণে এসব রো

লবণপানি বন্ধের সুফল ৫ হাজার একরে চাষ
বাগেরহাট সদরের ষাটগম্বুজ ইউনিয়নের শসীখালী বিল। লবণপানির কারণে এই বিল একসময় অনাবাদি থাকত। বছরের কিছু সময় বাগদা চিংড়ি চাষের মধ্যে সীমাবদ্ধ ছিল জমির মালিকদের কার্যক্রম। এখন সেই বিলের ৫ হাজার একর জমি চাষের আওতায় এসেছে।

ভাড়া করা ক্যাম্পাসেই ১১২ বছর পার বাগেরহাট টেক্সটাইল ভোকেশনালের
ভাড়া বাড়িতে চলছে বাগেরহাট সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট। প্রতিষ্ঠার ১১২ বছরেও নিজস্ব ক্যাম্পাস ও ভবন হয়নি জেলার একমাত্র সরকারি টেক্সটাইল ইনস্টিটিউটের। এতে শিক্ষার্থীদের বাস্তবিক প্রশিক্ষণ ব্যাহত হচ্ছে। এ ছাড়া শিক্ষক সংকটসহ নানা সমস্যা রয়েছে প্রতিষ্ঠানটিতে।

খননে প্রাণ ফিরেছে মরা পশুরের, সহজ হয়েছে চাষাবাদ
খনন করায় প্রাণ ফিরেছে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের মরা পশুরসহ সাত খালের। নাব্যতা হারিয়ে মৃতপ্রায় খালগুলো যেন এখন ভরা যৌবনে। এসব খালে পানির স্বাভাবিক প্রবাহে এলাকার জলাবদ্ধতা নিরসন ও ফসল আবাদ সহজ হয়েছে। খালগুলো খনন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

বাগেরহাট বিএডিসির বীজ অফিস ‘পরিত্যক্ত’
কৃষকদের উন্নয়নে সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি পাঠপর্যায়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) তিনটি বিভাগ কাজ করছে। কিন্তু বাগেরহাটে বিএডিসির সেচ, বীজ ও সার—এই তিন বিভাগের সবগুলো কার্যালয়ে তীব্র লোকবল সংকট চলছে। শুধু তাই নয়, প্রায় পরিত্যক্ত ভবনে কৃষকদের কোনোমতে সেবা দিয়ে যাচ্ছে সরকারি গুরুত্

বাগেরহাট-৩: আ.লীগের ঘাঁটিতে নতুন মুখের ভিড়
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম অর্থনৈতিক হাব এখন মোংলা-রামপাল উপজেলা। এই দুই উপজেলা ও মোংলা পোর্ট পৌরসভা নিয়ে বাগেরহাট-৩ আসন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনের রাজনীতি সরগরম। সম্ভাব্য প্রার্থীরা যোগাযোগ রক্ষা করছেন নেতা-কর্মীদের সঙ্গে।

লোনাপানি ঢুকিয়ে চিংড়ি চাষ, ধানের সর্বনাশ
বাগেরহাটের রামপাল উপজেলায় পশুর, মরা পশুর মোংলা-ঘষিয়াখালী চ্যানেলসহ ৫০টির বেশি নদনদী বা খাল রয়েছে। এসব নদীর পানি লোনা হওয়ায় বেশির ভাগ ধানিজমি অনাবাদি থাকত। দীর্ঘদিন পরে পেরিখালি ও রাজনগর ইউনিয়নের কয়েকটি গ্রামে এ বছর ইরি মৌসুমে কিছু নদী ও খাল আটকে মিঠাপানিতে ধান চাষ করেছিলেন কৃষক।

বাগেরহাট-২: শেখ তন্ময়ই আ.লীগের ভরসা
বাগেরহাট-২ আসনে ১৯৯১ সালের পর থেকে যে দলের প্রার্থী এমপি হয়েছেন, সেই দলই সরকার গঠন করেছে। কচুয়া ও সদর উপজেলা নিয়ে গঠিত এই আসন জাতীয় নির্বাচনে বেশ প্রভাব ফেলে। প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগের লক্ষ্য থাকে হেভিওয়েট প্রার্থীকে মনোনয়ন দেওয়ার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সেই পথেই হাঁটবে। এ ক

পুষ্টিহীনতা প্রকট তৃণমূলে
বাগেরহাটের প্রান্তিক জনগোষ্ঠীর একটি বড় অংশ পুষ্টিহীনতায় ভুগছে। প্রতিনিয়ত প্রতিবন্ধী, খর্বাকার ও কম ওজনের শিশু জন্ম দিচ্ছেন এসব এলাকার মায়েরা। অল্প বয়সে কর্মক্ষমতা হারানো ও বার্ধক্যে উপনীত হওয়ার সমস্যা রয়েছে এসব মানুষের মধ্যে, যা জীবনযাত্রার ওপর দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলছে। মা-বাবার মতো পিছিয়ে

পুষ্টিহীনতা প্রকট তৃণমূলে
বাগেরহাটের প্রান্তিক জনগোষ্ঠীর একটি বড় অংশ পুষ্টিহীনতায় ভুগছে। প্রতিনিয়ত প্রতিবন্ধী, খর্বাকার ও কম ওজনের শিশু জন্ম দিচ্ছেন এসব এলাকার মায়েরা। অল্প বয়সে কর্মক্ষমতা হারানো ও বার্ধক্যে উপনীত হওয়ার সমস্যা রয়েছে এসব মানুষের মধ্যে, যা জীবনযাত্রার ওপর দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলছে। মা-বাবার মতো পিছিয়ে

বেড়িবাঁধ সংস্কারে বাধা বিদ্যুতের খুঁটি-তার
বাগেরহাটে পল্লী বিদ্যুতের খুঁটি ও বৈদ্যুতিক তারের কারণে ভাতছালা-মুনিগঞ্জ বেড়িবাঁধ সংস্কারকাজ ব্যাহত হচ্ছে। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির চিঠি চালাচালি চললেও সমস্যার সমাধান হচ্ছে না।

চিংড়ির দরপতনে বিপাকে চাষি
ভরা মৌসুমে গলদা চিংড়ির দরপতনে লোকসানের মুখে পড়েছেন চাষিরা। গত কয়েক দিনে আকার এবং ওজন ভেদে বাগেরহাটে প্রতিকেজি গলদা চিংড়ির দাম কমেছে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। একের পর এক প্রাকৃতিক দুর্যোগ, ভাইরাস, নানা রোগ, বৈশ্বিক সংকটের পরে রপ্তানি কমে যাওয়ায় চিংড়ি নিয়ে চরম বিপাকে রয়েছেন চাষিরা।
