
এম মেহেদী হাসিন, রংপুর
এম মেহেদী হাসিন, রংপুর
সকল লেখা

এক দিনের ব্যবধানে বেড়ে গেল দাম
প্রতিবছর পবিত্র রমজান মাসের আগে নির্দিষ্ট কিছু পণ্যের দাম বাড়বে, এটিই যেন নিয়ম। এবারও তার ব্যতিক্রম হয়নি। রংপুরে রোজা ঘিরে এক দিনের ব্যবধানে ইফতারি তৈরির অন্যতম উপকরণ বেগুন, শসা আর ধনেপাতার দাম বেড়ে

বিপাকে মালিক-ঠিকাদার
নির্মাণসামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধিতে রংপুরে নির্মাণাধীন ভবন নিয়ে বিপাকে পড়েছেন মালিক ও ঠিকাদারেরা। দেড় মাসের ব্যবধানে অবকাঠামো নির্মাণের খরচ বেড়েছে প্রায় ২০ শতাংশ।

পুরোনো সংযোগে দুর্ঘটনার ঝুঁকি
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে বাড়ছে শর্ট সার্কিট থেকে দুর্ঘটনার ঝুঁকি। সর্বশেষ এক মাসে দুই দফা অগ্নিকাণ্ড ঘটেছে হাসপাতালটিতে। বিদ্যুতের পুরোনো লাইনগুলো অপরিকল্পিতভাবে যুক্ত করা বিপুল পরিমাণ সরঞ্জামের চাপ নিতে পারছে না।

টানা শৈত্যপ্রবাহে দুর্ভোগ
উত্তরের জনপদ রংপুরে পাঁচ দিনের মাঝারি শৈত্যপ্রবাহের পর তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। তবে এখন বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। জেলাজুড়ে বয়ে যাওয়া হিমেল হাওয়া ও এই টানা শৈত্যপ্রবাহে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।

কর বেড়েছে সেবা বাড়েনি
রংপুর পৌরসভা ২০১২ সালের ২৬ জুন সিটি করপোরেশনে রূপ পায়। সদর উপজেলার ১০টি এবং কাউনিয়া ও পীরগাছা উপজেলার একটি করে ইউনিয়ন এতে অন্তর্ভুক্ত হয়। ফলে ৫০ দশমিক ৫৬ বর্গকিলোমিটারের পৌরসভা সিটিতে রূপান্তরিত হয়ে দাঁড়ায় ২০৫ বর্গকিলোমিটারে। ওয়ার্ডের সংখ্যা ১৫ থেকে বেড়ে হয়েছে ৩৩টি। কিন্তু ১০ বছরেও বাড়েনি সেবার মান।

ভাবমূর্তির পাশাপাশি মানের সংকট, ভর্তিতে অনীহা
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ২০ জন শিক্ষার্থীকে পড়ানোর জন্য একজন করে শিক্ষক থাকার কথা; কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ৫৪ শিক্ষার্থীর জন্য রয়েছেন একজন শিক্ষক। প্রতিষ্ঠার এক দশকেরও বেশি সময় পার হলেও এই বিশ্ববিদ্যালয়ের ৯২ শতাংশ শিক্ষার্থীর আবাসন সুবিধা নেই।

মহাসড়কে শুকানো হচ্ছে ধান , দুর্ঘটনার আশঙ্কা
রংপুর-দিনাজপুর হাইওয়ে সড়কে সেদ্ধ আমন ধান শুকানো হচ্ছে। এতে সড়কটি সংকুচিত হয়ে পড়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন যানবাহনের চালক ও সচেতন ব্যক্তিরা।

রাতের আতঙ্ক ‘সাদা আলো’
রংপুরে রাতে চলাচলের ক্ষেত্রে যানবাহনের এলইডি লাইটের সাদা আলো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। বেশি আলোর আশায় স্বাভাবিক লাইটের পরিবর্তে গাড়িতে লাগানো এলইডির সাদা আলো সরাসরি চোখে লাগে।

একজন মানবিক চিকিৎসক
চিকিৎসা ব্যবস্থার বাণিজ্যিকীকরণের এ সময়ে অন্যদের থেকে ব্যতিক্রম রংপুরের ডা. হৃদয় রঞ্জন রায়। মানবিক কাজের অংশ হিসেবে এই চিকিৎসক প্রতি মাসে একদিন বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেন। এমনকি অস্ত্রোপচার করতেও নেন না কোনো অর্থ।

ইঞ্জিনিয়ারিং পাস করে ঘটক
পারিবারিকভাবে বিয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ঘটক। আর এই চরিত্রের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে বয়স্ক একজনের দৃশ্য। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম রংপুরের রিদওয়ান নুর রহমান। বিশ্ববিদ্যালয় পাস করে এই যুবক পেশা হিসেবে বেছে নিয়েছেন ঘটকের কাজ।

গচ্চার খাতায় ৮ কোটি টাকা
নগরীর ধাপ এলাকায় চিকলি বিলের চারপাশ সংরক্ষণ করে তৈরি করা হয়েছিল ‘রংপুর সিটি চিকলি পার্ক’। প্রায় ১০০ একর জায়গা নিয়ে ২০১৫ সালে বিনোদনকেন্দ্রটি নির্মাণ করে রংপুর সিটি করপোরেশন।

ঘর সাজুক শতরঞ্জিতে
রুচিশীল ও শৌখিন মানুষের ঘর সাজানো নিয়ে চিন্তার অন্ত থাকে না। যেখানেই ঘরের সৌন্দর্য বাড়ানোর উপকরণ চোখে পড়ে, কিনতে যেন তর সয় না। এমন মানুষের ঘর সাজানোর জন্য দারুণ উপকরণ রংপুরের শতরঞ্জি।

রংপুরে জাতীয় পার্টি ফের চাঙ্গা
জাতীয় পার্টির (জাপা) প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের নিজ জেলা রংপুর দলটির ঘাঁটি হিসেবে পরিচিত। ২০১৯ সালের ১৪ জুলাই এরশাদের মৃত্যুর পর স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। সেই সঙ্গে দলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছিলেন তাঁরা।

রংপুরে প্যারাসিটামল গ্রুপের ওষুধের সংকট নেই
প্যারাসিটামলের সংকট নেই। তবে বেক্সিমকো কোম্পানির নাপা, নাপা এক্সট্রা ও নাপা এ্যাক্সট্যান্ট এর কিছুটা চাহিদা বেশি। তাই মাঝে মধ্যে ওরা সরবরাহ করতে পারে কম। কিন্তু বাজারে একদম সংকট তা নয়
