ভারতকে বৈশ্বিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ নিয়েছে আদানি গ্রুপ। ব্রাজিলের শীর্ষ বিমান নির্মাতা এমব্রায়ারের সঙ্গে গতকাল মঙ্গলবার একটি চুক্তি সই করেছে তারা, যার আওতায় ভারতে বিমান তৈরির জন্য একটি অ্যাসেম্বল লাইন স্থাপন করা হবে।