
এইচ এম শাহনেওয়াজ, পুঠিয়া
এইচ এম শাহনেওয়াজ, পুঠিয়া
সকল লেখা

পুঠিয়ায় দলিল লেখকদের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ
রাজশাহীর পুঠিয়ায় দলিল লেখক সমিতির সদস্যরা দলিল লিখতে মাত্রাতিরিক্ত টাকা নেন বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। তাঁরা বলেন, দলিল লেখক সমিতি ও সাবরেজিস্ট্রি অফিসের অসাধু কর্মকর্তা কর্মচারীর কাছে সাধারণ মানুষ এখন জিম্মি। তারা দলিল করার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।

তিন বছরে অর্ধেক কাজও হয়নি, চুরি হয়েছে খেলনা
রাজশাহীর পুঠিয়ায় শেখ রাসেল শিশুপার্কটির নির্মাণকাজে গত তিন বছরেও অর্ধেক শেষ হয়নি। এখনো নির্মাণ হয়নি পার্কের দুই পাশে সীমানাপ্রাচীর। এতে পার্কে স্থাপন করা শিশুদের খেলনাসামগ্রীর বেশির ভাগ চুরি হয়ে গেছে। এখন পার্কে দিনের বেলায় গরু-ছাগল চরে আর রাতে বসে মাদক ও অসামাজিক কাজের আড্ডা।

হিমাগারে পড়ে আছে আড়াই লাখ বস্তা আলু
বাজারে আলুর দাম খরচের তুলনায় অনেক কম। তাই লোকসানের আশঙ্কায় হিমাগার থেকে প্রায় আড়াই লাখ বস্তা আলু বের করতে চাচ্ছেন না চাষি ও ব্যবসায়ীরা। সংশ্লিষ্টরা বলছেন, এ বছর রাজশাহীর পুঠিয়ায় তিনটি

কাজে আসে না পুঠিয়ার কোটি টাকার ইউড্রেন
পানিবন্দী অবস্থা থেকে এলাকাবাসীকে রেহাই দিতে রাজশাহীর পুঠিয়া পৌরসভায় প্রায় তিন বছর আগে নির্মিত হয় কোটি টাকার একটি ইউড্রেন; কিন্তু এটি নির্মাণ সত্ত্বেও অতিরিক্ত বৃষ্টিপাত হলেই আশপাশের নিচু এলাকায় দীর্ঘ জলাবদ্ধতা দেখা দেয়।

ঋণের বোঝা কমাতে অর্ধেক দামে বিক্রি ‘শান্তবাবু’
তিন বছর ধরে বিক্রি না হওয়ায় চরম অর্থকষ্টে পড়েন ‘শান্তবাবু’র মালিক আলিম উদ্দীন। তাই ঋণের বোঝা বেড়ে যাওয়ায় একরকম বাধ্য হয়েই ৩৩ মণ ওজনের ষাঁড়টি অর্ধেক দামে বিক্রি করতে হয়েছে তাঁকে।

পুঠিয়ায় মহামারির পর ক্লাসে ফেরেনি প্রায় ১৭ শতাংশ শিক্ষার্থী
মহামারিতে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের ওপর এর বিরূপ প্রভাব পড়েছে। এদের মধ্যে বেশির ভাগ নিম্নবিত্ত পরিবারের সদস্য।

সংগ্রহ হয়নি এক কেজি গমও
এ বছর সরকারিভাবে ধান-চাল ও গম কেনার কার্যক্রম গত ১ এপ্রিল শুরু হয়। কিন্তু রাজশাহীর পুঠিয়ায় গত দেড় মাসে নামেমাত্র ধান ও চাল সংগ্রহ করা হলেও সংগ্রহ হয়নি এক কেজি গমও। খাদ্য কর্মকর্তা বলছেন, সরকারনির্ধারিত দরের চেয়ে চাষিরা খোলাবাজারে দাম বেশি পাচ্ছেন।

বাগানজুড়ে মুকুলের সুবাস
পুঠিয়ায় এবার বেশির ভাগ আমগাছে মুকুল দেখা দিয়েছে। আমবাগানগুলো থেকে মুকুলের সুবাস বইছে চারদিকে। স্থানীয় চাষিরা বলছেন, বিগত বছরের তুলনায় চলতি বছর বাগানগুলোতে অনেক বেশি মুকুল এসেছে। অনুকূল আবহাওয়া বিরাজ করলে এ বছর বিগত বছরের চেয়ে আমের ফলন বেশি হবে বলে আশা করছেন বাগানমালিক ও স্থানীয় আম ব্যবসায়ীরা।

ক্রসড্যামের সুফল পাচ্ছেন না কৃষক
শামসুল আলম নামের এক চাষি বলেন, বিগত সময় দুবার নদীটি নামমাত্র খনন করা হয়। সেসঙ্গে পানি ধরে রাখতে তিনটি স্থানে ক্রসড্যাম নির্মাণ করা হয়েছে। যার কোনো সুফল স্থানীয় লোকজন পাননি। এখন নদীর বেশির ভাগ অংশ ভরাট হয়ে গেছে।

মাছবাহী ট্রাকের পানিতে বেহাল সড়ক, দুর্ভোগ
বিশেষ কায়দায় ট্রাকে পানি ভর্তি করে রাজশাহী অঞ্চলের তাজা মাছ সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। সেই ট্রাকগুলোর উপরিভাগে পানি নিয়ন্ত্রণে নেই কোনো ব্যবস্থা। ফলে ঢাকা-রাজশাহী মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলোতে পড়ছে মাছের পানি।

বাগানে সাথি ফল বরই
বরই চাষে খরচ বেশি হলেও বাগানে সাথি ফল হিসেবে এর কদর বেশ। নতুন কোনো ফলের বাগান করলে জমির বেশির ভাগ অংশ ফাঁকা পড়ে থাকে। তাই প্রথম বছর ওই ফাঁকা স্থানটি বরই চাষ করতে বেছে নিয়েছেন পুঠিয়ার কৃষকেরা। তাঁদের দেখাদেখি ভবিষ্যতে সাথি ফল হিসেবে বরই চাষে আগ্রহী হচ্ছেন আরও অনেকে।

পুঠিয়ায় সরিষা চাষে রেকর্ড
রাজশাহীর পুঠিয়ায় বিগত বছরের তুলনায় এ বছর রেকর্ড পরিমাণ জমিতে বিভিন্ন জাতের সরিষা চাষ করা হয়েছে। স্থানীয় চাষিরা বলছেন, বর্তমানে বাজারে সরিষার দাম ও চাহিদা ভালো। তাই অনেকেই সরিষা চাষে আগ্রহ দেখাচ্ছেন।

হামলা-মামলায় নির্বাচনী মাঠে উত্তাপ, কোণঠাসা স্বতন্ত্ররা
পুঠিয়ায় ভোটের ঠিক আগ দিয়ে আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে একের পর এক আগুন ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত তিন দিনের হামলা-মামলায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।

খননের ৪ কোটি টাকা যাচ্ছে জলে
পাঁচ বছর আগে সাড়ে ৪ কোটি টাকায় পুনরায় খনন করা হয় নারোদ নদী। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল নদী খনন করে বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি নিষ্কাশন ও খরা মৌসুমে কৃষিকাজে সেচের ব্যবস্থা করা।

বরাদ্দ শেষ, কাজ বন্ধ সড়কের
রাজশাহীর পুঠিয়ায় বরাদ্দের অর্থ শেষ দেখিয়ে প্রায় এক বছর ধরে বন্ধ রাখা হয়েছে ১১ কিলোমিটার আঞ্চলিক সড়কের নির্মাণকাজ। সড়কজুড়ে ইটের খোয়া পড়ে আছে। এর ফলে দুর্ভোগে পড়ছে সাধারণ পথচারীরা।

শতবর্ষী গাছ রক্ষায় আন্দোলন
সড়কের নির্মাণকাজে গাছ কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। তবু বিভিন্ন দপ্তর সড়কের শতবর্ষী গাছ বিক্রির নামে অর্থ লোপাটের পাঁয়তারা শুরু করেছে। যেকোনো মূল্যে গাছগুলো রক্ষা করা হবে। রাজশাহীর পুঠিয়া-তাহেরপুর সড়কের শতবর্ষী গাছ রক্ষায় গতকাল অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এ কথা বলেন।
