
ইফতিয়াজ নুর নিশান, উখিয়া (কক্সবাজার)
ইফতিয়াজ নুর নিশান, উখিয়া (কক্সবাজার)
সকল লেখা

বিশ্ব জনসংখ্যা দিবস: অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে প্রতিদিন জন্ম নিচ্ছে শত রোহিঙ্গা শিশু
কক্সবাজারের আশ্রয়শিবিরগুলোতে প্রতিবছরই বাড়ছে নিজ দেশ মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে আশ্রিত রোহিঙ্গাদের সংখ্যা। বাংলাদেশ সরকার ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) যৌথভাবে করা সর্বশেষ প্রকাশিত জনসংখ্যা পরিসংখ্যানে জানা গেছে, কক্সবাজার ও ভাসানচরের ৩৪টি ক্যাম্পে বাস করা সহায়তা পাওয়া রোহিঙ্গার সং

মিয়ানমারে গণহত্যা: আর্জেন্টিনার আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন ৭ রোহিঙ্গা
বন্দুকের ভয় দেখিয়ে আটকে রেখে চলেছে যৌন নির্যাতন, দল বেধে করা হয়েছে ধর্ষণ। মিয়ানমারের সেনা সদস্যদের হাতে স্বামী কিংবা স্বজনকে হত্যার দৃশ্য অথবা লাগিয়ে দেওয়া আগুনে চোখের সামনে নিজের গ্রামকে ধ্বংস হতে দেখা এবং ভয়াবহ সব ঘটনার সাক্ষী দিতে আর্জেন্টিনার আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন ৭ রোহিঙ্গা নারী-পুরুষ।

‘ছেলেকে কাজে পাঠিয়ে আমার বুক খালি করলাম’
‘আমার ছেলে কাজে যাইতে চাইছিল না, আমি জোর করে তাকে গাড়ি ভাড়া করে পাঠিয়েছি। সকালে এক মাঝি (রোহিঙ্গা নেতা) খবর দেয় দুর্ঘটনার। ছেলেকে কাজে পাঠিয়ে আমার বুক আমিই খালি করলাম।’ কথাগুলো বলেন কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে নিহত রোহিঙ্গা শ্রমিক ছৈয়দ আকবরের (২০) মা রাবেয়া বসরী।

বন্যার্তদের সহায়তায় সাফের শিরোপা নিলামে তুলবেন রিপা
সিলেট বিভাগে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনজীবন। বন্যা কবলিতদের মধ্যে ত্রাণ তৎপরতা এবং আর্থিক সহযোগিতায় নেমে পড়েছে সরকার-প্রশাসন থেকে শুরু করে নানা অঙ্গনের মানুষ। ব্যক্তি-সংগঠনের সেসব উদ্যোগের মতো এবার এগিয়ে এলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের ফুটবলার শাহেদা আক্তার রিপা।

ভাসানচরমুখী হচ্ছেন রোহিঙ্গারা, নবম দফায় গেলেন ৭৯৭ জন
রোহিঙ্গা মোহাম্মদ সলিম উল্লাহ (৪৫) বলেন, ‘ভাসানচরের সুযোগ-সুবিধা এখান থেকেও বেশি, আমাদের এখানে (উখিয়ার ক্যাম্প) বিভিন্ন সময় অনেক ঝামেলা হয়। কিন্তু, ভাসানচরের পরিবেশ অনেক শান্ত। তাই আমরা ভালো থাকতে পরিবার নিয়ে সেখানে যাচ্ছি।’

‘আমার মেয়ে দেশের সম্পদ’
শক্তিশালী ভারতকে হারিয়ে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল। ওই দলের সদস্য শাহেদা আক্তার রিপার জন্মস্থান কক্সবাজারের উখিয়ায়।

আমার মেয়ে বাংলাদেশের সম্পদ: সাফ অনূর্ধ্ব-১৯ সেরা রিপার বাবা
ভীষণ খুশি রিপার বাবা জালাল আহমদ বলেন, শাহেদা কেবল আমার মেয়ে নয়; সে বাংলাদেশের সম্পদ এবং সবার মেয়ে। টিভিতে খেলায় দেখার সময় মেয়ের নৈপুণ্য, ফুটবল শৈলী দেখে খুবই ভালো লেগেছে বলেও তিনি উল্লেখ করেন।

উখিয়ায় সংক্রমণ রেকর্ড গড়লেও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছে না কেউ
কক্সবাজারের উখিয়ায় প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে সর্বোচ্চ ৬০ জন করোনা রোগী। এ পর্যন্ত মোট শনাক্ত ৩৩০৬ জন, মারা গেছেন ২৬ জন।
