
আহমেদ শমসের
আহমেদ শমসের
সকল লেখা

জাতীয় পার্টিতে আবার মালিকানা বিরোধ
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের দলের তিন শীর্ষস্থানীয় নেতাকে দল থেকে অপসারণ করেছেন। যাঁদের অপসারণ করা হয়েছে, তাঁরা সংবাদ সম্মেলন করে বলেছেন, তাঁরা দলের চেয়ারম্যানের এই স্বেচ্ছাচারী সিদ্ধান্ত মানবেন না। তাঁরা জাতীয় পার্টিতেই আছেন এবং থাকবেন। জাপার এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও নেতৃত্ব-সংকট আবা

ফেসবুক বনাম মূলধারার গণমাধ্যম
একসময় যাকে কেবল বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ রক্ষার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে ভাবা হতো, সেই ফেসবুক এখন আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অবলম্বন হয়ে উঠেছে। বিশেষত, সংবাদ ও তথ্যপ্রবাহের ক্ষেত্রে ফেসবুকের ভূমিকা দিন দিন শুধু শক্তিশালীই হচ্ছে না, বরং প্রশ্ন উঠছে, মূলধারার গণমাধ্যম কি ক্রমেই...

সূর্যের আগুন বেশি ভয়ংকর, না রাজনীতির
মে মাসে সূর্য যেন শুধু তাপ নয়, আগুন ছড়াচ্ছে। আকাশ থেকে যেন নেমে এসেছে মাথার ওপর, ওপর থেকে ঢুকে গেছে, যাচ্ছে ভেতরে। শহরের রাস্তায় আগুনের মতো উত্তাপ, গ্রামগঞ্জে পানির জন্য হাহাকার।

নির্বাচন নিয়ে ধোঁয়াশা
দেশে জাতীয় সংসদ নির্বাচন কবে হবে, তা নিয়ে একধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন ইস্যুতে ঐকমত্যের অভাব রয়েছে। মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন...

সঠিক পথে হাঁটছি তো
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে সংস্কারের কথা বারবার উচ্চারিত হচ্ছে। বিভিন্ন পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে, এবার সত্যিকারের পরিবর্তন আসবে আর পুরোনো শাসনপদ্ধতির পুনরাবৃত্তি হবে না। কিন্তু বাস্তবে আমরা কি সত্যিই কোনো পরিবর্তনের দিকে এগোচ্ছি? নাকি কেবল নতুন মোড়কে পুরোনো ধারাতেই পথ চলছি?

ওমর আলী সৌন্দর্য চেতনায় নিমগ্ন কবি
কবি ওমর আলী। নামটি হয়তো এখন বহুল উচ্চারিত নয়, কিন্তু একসময় তাঁর নাম বাংলাদেশের আলোচিত কবিদের সঙ্গেই উচ্চারিত হতো। কোনো বিশেষ ঘরানা বা রাজনৈতিক মতবাদের কারণে গোষ্ঠীবদ্ধ ছিলেন না। তিনি কবিতা দিয়েই পাঠককে আকৃষ্ট করতে পারতেন...

মোহাম্মদ ফরহাদ বাম রাজনীতির উজ্জ্বল নক্ষত্র
৯ অক্টোবর বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল ব্যক্তিত্ব মোহাম্মদ ফরহাদের ৩৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৮৭ সালে মস্কোতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

অসাধারণ এক শিল্পোদ্যোক্তা
ছোট বয়সেই যোগ দিয়েছিলেন পারিবারিক ব্যবসায়। মাত্র ১৫ বছর বয়সে পুরান ঢাকায় নিজের নামে শুরু করেছিলেন একটি কাপড়ের দোকান–আনোয়ার ক্লথ স্টোর। সে সময় নিজের মাথায় লুঙ্গির গাঁট্টি বয়ে নিয়ে হাটে বিক্রি করতেন

অসাধারণ এক ‘কৃষকের পোলা’
নিজেকে বরিশালের ‘কৃষকের পোলা’ হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন মার্ক্সবাদী লেখক, চিন্তক, শিক্ষাবিদ সরদার ফজলুল করিম। বরিশালের প্রত্যন্ত আটিপাড়া গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম নিয়ে আমৃত্যু জ্ঞানসাধনায় নিমগ্ন থেকে উঠেছিলেন মেধার শীর্ষে।

শুভেচ্ছা সেলিনা হোসেন
আজ ১৪ জুন। কথাসাহিত্যিক সেলিনা হোসেন, আমাদের প্রিয় মানুষ সেলিনা আপার জন্মদিন। ১৯৪৭ সালের আজকের দিনে জন্ম, মানে ৭৫ বছরে পা রাখলেন তিনি। তাঁর শিক্ষাজীবন কেটেছে বগুড়া ও রাজশাহীতে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাস করেছেন।

উন্নত শির শেখ হাসিনা
১১ জুন বর্তমান প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস। ২০০৮ সালের এই দিনে তাঁকে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছিল। এর আগে ২০০৭ সালের ১৩ জুলাই তাঁকে সেনাসমর্থিত বিশেষ সরকার গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তারের আগে এক খোলা চিঠিতে শেখ হাসিনা দেশবাসীর প্রতি

সময়ের হিসাব-নিকাশ
একটি জনপ্রিয় গানের লাইন: ‘এক পলকে একটু দেখা–আরও একটু বেশি হলে ক্ষতি কী? ‘পড়ে না চোখের পলক’—এমন বাক্যের সঙ্গেও আমাদের পরিচয় আছে। তা এই ‘পলক’ আসলে কতটা সময়? শব্দটা কিন্তু এমনি এমনি আসেনি। পলক হলো অতি স্বল্প সময় বা মুহূর্তকাল। ঘড়ি ধরে বললে এটা ২৪ সেকেন্ড।
