বাজারে এবার ইলিশের দাম অত্যন্ত চড়া। সরবরাহের ঘাটতিসহ নানা কারণে বাঙালির প্রিয় এ মাছের দাম এত বেড়েছে যে সচ্ছল মধ্যবিত্তদেরও নাগালের বাইরে চলে গেছে তা। এমন পরিস্থিতিতে ইলিশ মাছের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণের সুপারিশ করেছে সরকারের ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।