শিরোপার বড় দাবিদার হয়েই আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে খেলতে এসেছে এবং ফাইনালে নতুন করে তাদের শুরু করতে হবে। ফ্রান্স বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল। এই দলকে হারাতে হলে আর্জেন্টিনাকে কোনো ভুল করা চলবে না। স্কালোনিকে পুরো দল অনেক বিশ্বাস করে। সবাই স্কালোনির কাজ ও ধারণা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখে।