রাজধানীর ডেমরার মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায় একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত ‘নোঙর’ বাস পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে গ্যারেজে মেরামতের জন্য রাখা বাসটিতে আগুন লাগে।