হুমায়ুন ফরীদি
প্রচলিত ভাবনায় নায়ক বলতে আমাদের চোখে যে ধরনের অবয়ব ভেসে ওঠে, হুমায়ুন ফরীদি সেটা ভেঙে দিয়েছিলেন। সৌন্দর্য যে শুধু বাহ্যিক অবয়বের ওপর নির্ভর করে না, সেই ধারণা তাঁকে দেখেই পোক্ত হয়েছিল।