স্মার্ট টিভি এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। বিশেষ করে অ্যান্ড্রয়েড টিভি। এটি দর্শকদের বিনোদন এবং কাজের ক্ষেত্রে নতুন দিক উন্মোচন করেছে। এখন সিনেমা দেখা, গেমিং, ইন্টারনেট ব্রাউজিং এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে প্রিয় শো উপভোগ—সবকিছু সহজে করা সম্ভব হচ্ছে এর মাধ্যমে।