Ajker Patrika
Add

সিয়াম সাহারিয়া, নওগাঁ

সিয়াম সাহারিয়া, নওগাঁ

সকল লেখা
অহিমায়িত মডেল ঘর প্রকল্প: ৩৬ মডেল হিমাগার অচল

অহিমায়িত মডেল ঘর প্রকল্প: ৩৬ মডেল হিমাগার অচল

আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার কৃষকদের জন্য নওগাঁয় তৈরি করেছে আলু সংরক্ষণের অহিমায়িত মডেল ঘর। তবে মাঠপর্যায়ে বাস্তবতা ভিন্ন—এই সরকারি প্রকল্পটি এখন কৃষকের জন্য কোনো কাজেই আসছে না। এসব ঘরে রাখা আলু সময়ের আগেই পচে নষ্ট হয়ে গেছে, ফলে অর্থনৈতিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা।

০৮ আগস্ট ২০২৫
ধান-চাল সংগ্রহ: কম দামে চায় সরকার, রাজি নন কৃষক-মিলার

ধান-চাল সংগ্রহ: কম দামে চায় সরকার, রাজি নন কৃষক-মিলার

নওগাঁর মাঠে এখন শুধু পাকা ধানের সুবাস। নিচু জমিগুলোর ধান কাটা ও মাড়াই শুরু করেছেন কৃষকেরা। এরই মধ্যে সরকারি উদ্যোগে চলতি বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযানও শুরু হয়েছে। তবে নানা ঝক্কি-ঝামেলা ও কম দামের কারণে এবারও সরকারি গুদামে ধান-চাল দিতে আগ্রহী নন কৃষক ও মিলাররা।

২৯ এপ্রিল ২০২৫
ইফতারে নওগাঁবাসীর চাই ‘পাতলা দই’

ইফতারে নওগাঁবাসীর চাই ‘পাতলা দই’

ইফতারে নওগাঁবাসীর সবচেয়ে প্রিয় অনুষঙ্গ টক দইয়ের মাঠা বা ঘোল। স্থানীয়দের কাছে ‘পাতলা দই’ নামে পরিচিত। রমজান এলেই চাহিদা তুঙ্গে থাকে এ পাতলা দইয়ের। সারা দিন রোজা রেখে দিন শেষে এক গ্লাস পাতলা দই তৃষ্ণার্ত রোজাদারদের মনে প্রশান্তি এনে দেয়।

১৯ মার্চ ২০২৫
দখল-দূষণে বেহাল তুলসীগঙ্গা নদী

দখল-দূষণে বেহাল তুলসীগঙ্গা নদী

নওগাঁ জেলা শহরের মধ্য দিয়ে প্রবাহিত তুলসীগঙ্গা নদী একসময় ছিল খরস্রোতা, সজীব ও প্রাণবন্ত। আশপাশের জনপদের কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য এই নদীর ওপর নির্ভরশীল ছিল। কিন্তু সময়ের পরিক্রমায় দখল, দূষণ ও অপরিকল্পিত বাঁধের কারণে নদীটি এখন মৃতপ্রায়। নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় কচুরিপানায় ভরে

১৭ ফেব্রুয়ারি ২০২৫
নওগাঁ-৩: বিভেদে ঘোলাটে ভোটের মাঠ

নওগাঁ-৩: বিভেদে ঘোলাটে ভোটের মাঠ

নওগাঁ-৩ আসন নিয়ে আলোচনা হলেই নান্নুর নাম আসবে। বিএনপির এই নেতার পুরো নাম আখতার হামিদ সিদ্দিকী। মহাদেবপুর ও বদলগাছী উপজেলা নিয়ে গড়া এই আসনে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য হন তিনি। সে সময় আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।

৩০ মে ২০২৩
ঘুঘুডাঙায় তালপিঠার উৎসব

ঘুঘুডাঙায় তালপিঠার উৎসব

পথের দুই ধারে সারি সারি তালগাছ। গাছের নিচেই বসেছে বিভিন্ন পণ্য ও হরেক রকমের তালপিঠার দোকান। তাতে থরে থরে সাজানো বাহারি পিঠা। সড়কের পাশে একটি ফাঁকা জায়গায় বসেছে সংগীতের আসর। গানের সুরে পিঠার স্বাদ নিতে মেতে উঠেছেন হাজারো মানুষ। তালের পিঠার এই উৎসব শুরু হয়েছে নওগাঁর নিয়ামতপুরে ঘুঘুডাঙা তালতলি সড়কের পা

২৫ সেপ্টেম্বর ২০২২
নওগাঁর ধান-চালের বাজার কোন পথে

নওগাঁর ধান-চালের বাজার কোন পথে

নওগাঁয় ভরা মৌসুমে ঊর্ধ্বমুখী হলো চালের বাজার। ধানের দাম কখনো বাড়ছে, কখনো কমছে। কিন্তু বোরো মৌসুমে উৎপাদিত ধান গেল কোথায়—ঘুরপাক খাচ্ছে এমন প্রশ্ন। অন্যদিকে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে সাধারণ মিলার আর ব্যবসায়ীদের মধ্যে চলছে রশি টানাটানি। মন্ত্রণালয়ের নির্দেশে লাগাম টানতেই সপ্তাহের ব্যবধানে ধানের দাম কমেছ

১২ জুন ২০২২
শ্রমিকসংকট, মেঘ দেখলেই ভয়

শ্রমিকসংকট, মেঘ দেখলেই ভয়

নওগাঁয় অতিরিক্ত মজুরি এবং শ্রমিকসংকটের কারণে বোরো ধান কাটা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন কৃষকেরা। বৈরী আবহাওয়ায় নুইয়ে পড়েছে অধিকাংশ খেতের ধান। অনেক জমিতে পানি জমে গেছে। এ অবস্থায় আকাশে মেঘ দেখলেই  তাঁরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন।

১৬ মে ২০২২
নওগাঁয় হিজাব-বিতর্ক: উসকানি দিয়ে ফায়দা লোটার চেষ্টা

নওগাঁয় হিজাব-বিতর্ক: উসকানি দিয়ে ফায়দা লোটার চেষ্টা

স্বার্থের সংঘাত এবং ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এক পক্ষকে কোণঠাসা করতে সাম্প্রদায়িক উসকানি দিয়ে ফায়দা লোটার চেষ্টা চালিয়েছে অন্য পক্ষ। নওগাঁর মহাদেবপুর উপজেলার দাউল বারবাকপুর উচ্চবিদ্যালয়ে হিজাব পরায় শিক্ষার্থী নির্যাতনের অভিযোগের

১০ এপ্রিল ২০২২
এক বাগানে দুই ফলের চাষ

এক বাগানে দুই ফলের চাষ

নওগাঁর পোরশায় একসঙ্গে আম ও পেয়ারার বাগান করে সফলতা পেয়েছেন উদ্যোক্তা রায়হান আলম (৪২)। উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে ছাওড় ইউনিয়নের বন্ধুপাড়া গ্রামে ৫০ বিঘা জমিতে তিনি বাগানটি গড়ে তুলেছেন।

১২ মার্চ ২০২২
ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি বিকাশের ভূমিকায় ‘ত্রিশূল’

ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি বিকাশের ভূমিকায় ‘ত্রিশূল’

নওগাঁয় চর্চা ও পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যাচ্ছে দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতি। এই পরিস্থিতিতে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজ সংস্কৃতি টিকিয়ে রাখতে নিরলস কাজ করে যাচ্ছে জেলার সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘ত্রিশূল’।

২০ ফেব্রুয়ারি ২০২২
পাখির আশ্রয়কেন্দ্র কাঞ্চনদিঘি

পাখির আশ্রয়কেন্দ্র কাঞ্চনদিঘি

নওগাঁর পত্নীতলার নজিপুরের কাঞ্চনদিঘিপাড়া গ্রামে পাখির আশ্রয়কেন্দ্র গড়ে উঠেছে। ওই গ্রামের মানুষের ঘুম ভাঙে পাখির কলকাকলীতে। কাঞ্চনদিঘির পাড়ে যেতেই চারপাশে চোখে পড়বে পাখির মিলনমেলা।

১৮ ফেব্রুয়ারি ২০২২
রাজু ভাস্কর্যের সামনে উড়ছেন ইরা

রাজু ভাস্কর্যের সামনে উড়ছেন ইরা

রাজু ভাস্কর্যের সামনে পাখির মতো শূন্যে উড়ছেন নৃত্যশিল্পী ‘মুবাশশীরা কামাল ইরা’। ইউরোপীয় ব্যালে নাচের মুদ্রায় তোলা তাঁর বেশ কিছু ছবি এখন ভাইরাল। ইরার জন্মস্থান নওগাঁয়। ছবিগুলো যখন চারদিকে আলো ছড়াচ্ছে, ইরা তখন বাড়িতে বসেই মিডিয়া সামলাচ্ছেন। তবে সবকিছুর ঊর্ধ্বে মেয়েকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চান তা

৩০ জানুয়ারি ২০২২
আম, আহা আম!

আম, আহা আম!

আমের মৌসুম তো সেই কবে শেষ হয়ে গেছে। এখন যা-ও এখানে-ওখানে পাওয়া যায়, তার স্বাদ নেই বললেই চলে। মানুষ এখন আমের পরবর্তী মৌসুমের জন্য অপেক্ষা করছে। ঠিক এ রকম একটি সময়ে যদি গৌরমতি নামে একটি আম পাকতে থাকে, সুঘ্রাণ ছড়ায় এবং জানিয়ে দেয়—দাঁড়াও, আমের মৌসুম শেষ হয়নি, আমি আছি এখনো, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? 

২৩ সেপ্টেম্বর ২০২১
শিয়ালের সঙ্গে মিতালি

শিয়ালের সঙ্গে মিতালি

‘রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে, খ্যাঁকশিয়ালের বিয়ে হচ্ছে’—প্রচলিত দুই লাইনের এই ছড়া শোনেননি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। তবে আসলেই কি খ্যাঁকশিয়ালের বিয়ে হয়? মানুষের কাছে অতি ধূর্ত এ প্রাণীর বিয়ে হলেও হয়তো তাতে শামিল হওয়া যাবে না। কেননা লোকালয়ের কাছাকাছি বসবাস করা শিয়ালের সঙ্গে মানুষের তেমন সখ্য নেই। অরণ্

২৩ আগস্ট ২০২১