দুষ্টের দমন করার ক্ষমতা যাঁর হাতে, সেই বিচারপতিই এবার খুনি হয়ে গেলেন। তিনি হয়ে উঠলেন স্ত্রীর ঘাতক। যুক্তরাষ্ট্রের এক বিচারপতির বিরুদ্ধে এমন অভিযোগ উঠল। তিনি মদ্যপ অবস্থায় স্ত্রীকে গুলি করে হত্যা করেছেন। তাঁর বাড়ি থেকে পুলিশ ৪৭টি বন্দুক ও ২৬ হাজার গুলি উদ্ধার করেছে।