নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রধান ফটক দিয়ে প্রবেশ করলে প্রথম যে স্থাপত্য নজর কাড়ে, তা হলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার। এটি শুধু একটি স্থাপনা নয়; এটি শিল্প ও নান্দনিকতার প্রতীক। পাশাপাশি ভাষা আন্দোলন ও স্বাধীনতার ইতিহাসের এক জীবন্ত স্মারক।