
সাবিত আল হাসান, বন্দর (নারায়ণগঞ্জ)
সাবিত আল হাসান, বন্দর (নারায়ণগঞ্জ)
সকল লেখা

ওসমানপন্থীদের দেখা নেই আইভীর পাশে
‘শামীম ওসমান মাঠে নামবে কেন? সে সংসদ সদস্য। আচরণবিধি কি আপনাদের জানা নেই? বারবার শুধু জানতে চান শামীম ওসমান কেন নেই? নামলে তো আবার ঠিকই বলবেন আচরণবিধি ভেঙে আইভীর পক্ষে নেমেছে শামীম ওসমান।’ নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের এক নেতার মন্তব্য।

তিন ইস্যুতেই তির শানাচ্ছেন তৈমূর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার তাঁর প্রচার কৌশলে তিনটি বিষয়কে সামনে আনছেন বারবার। সেগুলো হচ্ছে বাসিন্দাদের ওপর ধার্যকৃত কর, বিএনপির পার্টি অফিস ভাঙা এবং নগর ভবনকে গণমুখী করা। মনোনয়ন ফরম কেনা থেকে শুরু করে এখন পর্যন্ত সব বক্তব্যেই এই বিষয়গুলো টেনে আনছেন তিনি।

সাধারণ ভোটার টানতে জোর প্রচারে দুই প্রার্থীই
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীই একমাত্র দলীয় প্রতীকে নির্বাচন করছেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা

আইভী-তৈমূর লড়াই শুরু
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রচার আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াল। গতকাল মঙ্গলবার প্রতীক পেয়েই প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী দলের প্রতীক নৌকাই পেয়েছেন। তাঁর অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী যাকে ভাবা হচ্ছে সেই তৈমূর আলম খন্দকার পেয়েছেন হাতি প্রতীক

শামীম ওসমানের থাকা না-থাকা নিয়ে গুঞ্জন
নারায়ণগঞ্জ শহরের দেওভোগে আজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের বিজয় সমাবেশ। সমাবেশে থাকছেন না নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান। বিভিন্নভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করলেও তাঁর সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে আইভী পন্থী আওয়ামী লীগের নেতারা।

প্রতীকের চেয়ে ব্যক্তি ইমেজে গুরুত্ব
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় বনাম স্বতন্ত্র প্রার্থীর মধ্যে লড়াই জমে উঠছে। আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু না হলেও ধর্মীয় প্রতিষ্ঠান আর মতবিনিময় সভায় উপস্থিত হয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন করছেন।

আইভীর পক্ষে ১৪ দল
নারায়ণগঞ্জে প্রথম সিটি করপোরেশন নির্বাচনে বিস্ময়করভাবে ১৪ দলীয় জোটের সমর্থন ছিল নৌকার বিপক্ষে। সেবার স্বতন্ত্র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে সমর্থন দিয়ে দিনরাত তাঁর পক্ষে কাজ করেছেন নেতা-কর্মীরা।

ডাকবাংলো-ফাঁড়িতে সরু সড়ক
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া-পঞ্চবটি সড়কটি রেললাইন পার হওয়ার পরই সরু হয়ে গেছে। এর একমাত্র কারণ চাষাঢ়া পুলিশ ফাঁড়ি ও জেলা পরিষদের ডাকবাংলো।

কাউন্সিলর প্রার্থী নিয়ে কৌশলী আ.লীগ-বিএনপি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পর্যায়ে সমর্থন ঝামেলায় যাচ্ছে না আওয়ামী লীগ ও বিএনপি। একই ওয়ার্ডে আওয়ামী লীগের একাধিক প্রার্থী দাঁড়ালে কাউকে আলাদা করে সমর্থন দিয়ে বিভাজনের চিন্তা নেই নেতাদের। ফলে এবারের নির্বাচনে যেকোনো প্রার্থী নির্বিঘ্নে তাঁর প্রচার-প্রচারণা চালিয়ে নিতে পারবেন।

আগুনের ঝুঁকিতে নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে কিছুদিন পরপরই অগ্নিকাণ্ড আর গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে চলছে। ঘরবাড়ি থেকে শুরু করে রাস্তাঘাটও হয়ে পড়েছে অনিরাপদ। আগুন আর গ্যাস বিস্ফোরণ ঘটে হতাহত হচ্ছেন বাসিন্দা ও পথচারীরা।

মামলার ভয়ে পুরুষশূন্য জাঙ্গাল
গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের আগের রাতে বন্দরের ধামগড়ে ভোট ডাকাতির গুঞ্জনে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় নবনির্বাচিত চেয়ারম্যান কামাল হোসেনের অনুসারীদের সঙ্গে। ওই ঘটনায় প্রায় ২০০ জনকে আসামি করে মামলা হয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তারে গত শনিবার রাত থেকেই ডিবি পুলিশের ধারাবাহিক অভিযা
