হেমন্তের মেঘমুক্ত আকাশে মোহনীয় রূপে দেখা মিলেছে কাঞ্চনজঙ্ঘা। আকাশ পরিষ্কার হতেই উঁকি দেয় বিশ্বের তৃতীয় উচ্চতম এই পর্বত শৃঙ্গ। মেঘ-কুয়াশার চাদর সরে যেতেই সূর্যের আলোক ছটায় হেসে ওঠে কাঞ্চনজঙ্ঘা। খালি চোখে সেই অপার সৌন্দর্য দেখতে এখন অনেকেই ছুটে যাচ্ছেন উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।