বিদ্যুতের অভাবে নাকাল হচ্ছে মানুষ। সারা দেশে ঘণ্টার পর ঘণ্টা চলছে লোডশেডিং। গ্রামাঞ্চলের কোথাও কোথাও এটা ১৮-২০ ঘণ্টায় পৌঁছে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। তাপমাত্রা না কমলে লোডশেডিং পরিস্থিতির উন্নতির আপাতত সম্ভাবনা নেই বলে গতকাল মঙ্গলবার জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।