
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
সকল লেখা

নিখোঁজ নারীর রক্তাক্ত লাশ মিলল খালের পাড়ে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের এক দিন পর এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিষ্ণুতারা গ্রামের তাঁর নিজ বাড়ির পাশে কিচ্ছালডি খালের পাড় থেকে লাশ উদ্ধার করা হয়।

হেলিকপ্টারে চড়ে ২ মিনিটে কনের বাড়িতে প্রবাসী কাউছার
মায়ের স্বপ্ন পূরণ করতে দুই লাখ টাকা খরচ করে হেলিকপ্টারে চড়ে কনের বাড়ি গেলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সৌদিপ্রবাসী কাউছার আহমেদ। আজ বুধবার দুপুরে হেলিকপ্টারটি বরকে নিয়ে উপজেলার বরইচারা গ্রাম থেকে মাত্র দুই মিনিটে একই উপজেলার অরুয়াইল আবদুস সাত্তার কলেজ মাঠে গিয়ে পৌঁছায়।

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন: ৫০ বছর পর জয় পেল আ. লীগের প্রার্থী
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী অধ্যক্ষ ড. শাহজাহান সাজু বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আজ রোববার ভোট গ্রহণ শেষে রাত ৯টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে চূড়ান্ত ফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম।

ট্রেন দুর্ঘটনা: নিজাম উদ্দিনের আর ওমরাহে যাওয়া হলো না
ওমরাহ হজের কাগজপত্র জমা দিতে বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন নিজাম উদ্দিন সরকার (৬৫)। ঢাকায় পৌঁছার আগেই ট্রেন দুর্ঘটনায় মারা যান তিনি। সঙ্গে ছিলেন ছেলের বউ ফাতেমা বেগম (২৩), নাতনি তানহা বেগম (৪) ও ১০ মাস বয়সী নাতি মুয়াস উদ্দিন। তাঁরা সামান্য আহত হলেও ভাগ্যক্রমে বেঁচে যান।

সরাইলে ঝড়ের তাণ্ডবে ২০ বসতবাড়ি ক্ষতিগ্রস্ত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঝড়ের তাণ্ডবে ২০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বেশ কিছু গাছপালা উপড়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ শুক্রবার বিকেলে উপজেলার লাল মিয়া পাড়া গ্রামের এ ঘটনা ঘটে।

বাবার কবরের পাশে শায়িত হলেন উকিল আবদুস সাত্তার
জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার পরমানন্দপুর গ্রামে বাবার কবরের পাশে শায়িত হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঞা। আজ শনিবার রাত ৮টার দিকে জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে নিজ ভিটায় নেওয়া হয় তাঁকে।

ব্রাহ্মণবাড়িয়ায় বাবা-মাকে নিয়ে হেলিকপ্টারে বাড়ি আসলেন ছেলে
বাবা-মায়ের স্বপ্ন ছিল তাদের ছেলে হেলিকপ্টারে করে গ্রামে বাড়িতে ফিরবেন। অবশেষে হেলিকপ্টারে করে বাড়ি ফিরে বাবা মায়ের স্বপ্ন পূরণ করলেন সৌদিপ্রবাসী একমাত্র ছেলে মো. হাসান আলী। হাসান আলী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মো. তৈয়ব আলী ও মনোয়ারা বেগম দম্পতির একমাত্র ছেলে।

মাঝ নদীতে ট্রলারে ডাকাতি, স্বর্ণালংকারসহ মালামাল লুট
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার অরুয়াইল বাজার এলাকায় তিতাস নদীতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতেরা যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে গেছে।

সরাইলে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, অপর যুবক আহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চোর সন্দেহে গণপিটুনিতে বজলু মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় সুজন (২৪) নামে অপর এক যুবক আহত হন। গতকাল সোমবার রাত অনুমান ১টার দিকে চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

সরাইলে নিখোঁজ শিশুর লাশ ভাসছিল বিলে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজ হওয়ার ছয় ঘণ্টা পর শিশু খোদেজা বেগমের (৬) লাশ বাড়ির পাশের বিল থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল এলাকার বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় এবার রামদা দিয়ে লাঠিখেলা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধ দেশীয় অস্ত্র রামদা দিয়ে লাঠিখেলার একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলায় রামদার ব্যবহার দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। এ নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন। তবে খেলার পরিচালক বলছেন সেগুলো আসল রামদা ছিল না।

সরাইলে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পাকশিমুল ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম হাফিজ উদ্দিন (৪৭)। আজ শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে সরাইল থানার পুলিশ পরিদর্শক (এসআই) বাবুল হোসেন।

সরাইলে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শমলা বেগম (৭০) নামের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় ‘ঢিল ছোড়া’ নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢিল ছোড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে টেঁটা ও লাঠিসোঁটার আঘাতে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ চলে তিন ঘণ্টাব্যাপী।

সরাইলে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের অভিযোগে যুবক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের অভিযোগে মো. খলিল মিয়া (৩৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সরাইল থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার শাহজাদাপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। খলিল মিয়া পাশের নাসিরনগর উপজেলার জেঠাগ্রাম (চটিপাড়া) এলাকার বাসিন্দা।

সরাইলে নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর বিল থেকে জেলের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর ফরিদ মিয়া (৬৫) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার পাশ দিয়ে প্রবাহিত মেঘনার শাখা বেমালিয়া নদীর উত্তর পাশের বিল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
