রাজধানীর ডেমরার একটি হাসপাতালে জটিল সিজারিয়ান স্কার এক্টোপিক প্রেগনেন্সি রোগীর অপারেশন চলাকালে ওটিতে ঢুকে একজন চিকিৎসককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তার হওয়া চিকিৎসক ডা. ইমরান হোসেনের বিরুদ্ধে হত্যা ও গণহত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারের সময় স্থানীয়দের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়