গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ৬ বছরেও শেষ হয়নি নিজামকান্দি ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নির্মাণ। দুই বছর ধরে পুরোপুরি বন্ধ রয়েছে কাজ। অভিযোগ রয়েছে, কাজের অগ্রগতি ৩৫ থেকে ৪০ শতাংশ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান বিল তুলে নিয়েছে ৫০ শতাংশ। তদন্তে নেমে এর প্রাথমিক সত্যতাও পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।