
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
সকল লেখা

পদ্মায় ফেরিডুবি: রজনীগন্ধার দ্বিতীয় মাস্টার বরখাস্ত
মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে রজনীগন্ধা ফেরি ডুবির ঘটনায় ফেরির দ্বিতীয় মাস্টার আঞ্জুমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ফেরি উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরিটি অবশেষে তীরে ভিড়িয়েছে প্রত্যয়
পাটুরিয়া ৫ নং ঘাটের অদূরে পদ্মায় ফেরি রজনীগন্ধা ডুবে যাওয়ার ৮ম দিন বুধবার (২৪ জানুয়ারি) রাত ১০টার দিকে তীরে ভিড়িয়েছে উদ্ধার জাহাজ প্রত্যয়। বাংলাদেশ নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর যৌথ প্রচেষ্টায় ফেরিটি উদ্ধার করা হয়।

পদ্মায় নিমজ্জিত ফেরি কিছুটা ভাসিয়েছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়
পদ্মা নদীর পাটুরিয়া ৫ নম্বর ঘাটে ডুবে যাওয়ার অষ্টম দিনে ফেরি রজনীগন্ধার কিছু অংশ পানিতে ভাসিয়েছে শক্তিশালী উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। আজ বুধবার সন্ধ্যার দিকে নদীর তলদেশে থেকে ফেরিটির এই অংশ ভাসিয়ে তোলা হয়। একই সময় নদীতে নিমজ্জিত আরও একটি ট্রাক উদ্ধার করা হয়।

পদ্মায় ফেরিডুবি: ৬ দিন পর ভেসে উঠল নিখোঁজ মাস্টারের লাশ
পাটুরিয়া ঘাটের অদূরে পদ্মায় ফেরিডুবির ছয় দিন পর নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে ফেরিটির দ্বিতীয় মাস্টার হুমায়ুন কবিরের লাশ। আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পাটুরিয়া নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান।

পদ্মায় ফেরিডুবি: ৪০ ফুট গভীরে রজনীগন্ধা, জমে যাচ্ছে পলি
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে ৯টি ট্রাক নিয়ে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা চতুর্থ দিনেও উদ্ধার হয়নি। বিআইডব্লিউটিএর উদ্ধার জাহাজ হামজা ও রুস্তমের পর গতকাল শনিবার সকালে উদ্ধারকাজে অংশ নেয় জাহাজ প্রত্যয়। তবে রজনীগন্ধাকে তোলা সম্ভব হয়নি।

ডুবে যাওয়া ফেরি উদ্ধারে দুর্ঘটনাস্থলে প্রত্যয়, চালক উদ্ধার না হওয়ায় ক্ষোভ
নিখোঁজ হুমায়ুন কবিরের আত্মীয়স্বজন ও ডুবে যাওয়া ফেরিতে থাকা যানবাহন মালিক-শ্রমিকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তৃতীয় দিন দুপুর পর্যন্ত নামকাওয়াস্তে চলেছে উদ্ধার তৎপরতা। গত তিন দিনে দুটি ট্রাকসহ একটি মাত্র কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। তিন দিনে কী অর্জন হলো আমরা বুঝতে পারছি না।’

ফেরি উদ্ধারের সক্ষমতা নেই হামজা-রুস্তমের, যোগ দিচ্ছে প্রত্যয় ও উদ্দীপন
পাটুরিয়ার ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে ডুবে যাওয়া ইউটিলিটি ফেরি রজনীগন্ধা উদ্ধারে কাজ করছে বিআইডব্রিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম। ৯টি ট্রাকসহ যে ফেরিটি পদ্মায় ডুবে আছে সেটি উদ্ধারের সক্ষমতা নেই হামজা ও রুস্তমের। বৃহস্পতিবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত হামজা ও রুস্তমের সমন্বয়ে উদ্ধার হয়েছে

৯ ট্রাক নিয়ে ফেরিডুবি: চালক হুমায়ুন এখনো নিখোঁজ
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মাঝ পদ্মায় আটকে থাকা রজনীগন্ধা ইউটিলিটি ফেরি ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ সকাল ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের সামান্য অদূরে এ দুর্ঘটনা ঘটে।

৯ ট্রাক নিয়ে নোঙর করা রজনীগন্ধা ফেরি ডুবল পদ্মায়
পদ্মা নদীতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে পরিবহনসহ রজনীগন্ধা নামের একটি ফেরি ডুবে গেছে। ঘন কুয়াশার কারণে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শিবালয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মানিকগঞ্জের শিবালয়ে নাজমুল (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার নিহালপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

শিবালয়ে ব্যবসায়ীর চোখ-মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে টাকা লুট
মানিকগঞ্জের শিবালয়ে এক গরু ব্যবসায়ীর চোখে-মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে ৩ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

ফেরি থেকে নামতে গিয়ে পাথরবোঝাই ট্রাক নদীতে
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ৩ নম্বর ঘাটে ফেরি থেকে নামতে গিয়ে পাথরবাহী একটি ট্রাক নদীতে পড়ে গেছে। আজ শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শিবালয়ে আমগাছ থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
মানিকগঞ্জের শিবালয়ে আমগাছ থেকে আমেনা আক্তার (২৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার উলাইল নীলগ্রামে এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

গলায় ছুরি চালিয়ে মোটরসাইকেল ছিনতাই করলেন যাত্রীরা
মানিকগঞ্জের শিবালয়ে চালকের গলায় ছুরি চালিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ইছাইল মেগাফিড কারখানা এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত মোটরসাইকেল চালক মিজানুর রহমান (৪০) হাসপাতালে ভর্তি রয়েছেন।

নাব্যসংকটে যমুনায় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ
যমুনায় প্রবল স্রোত ও নাব্যসংকটে মানিকগঞ্জে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত আরিচার ৩ ও ২ নম্বর ঘাট ফেরিতে যানবাহন লোড–আনলোড বন্ধ থাকে। ফলে, ঘাট পার হতে আসা যানবাহন বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে।

শিবালয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বাস্থ্যকর্মীর
ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শফিকুল ইসলাম নামে পরিবার পরিকল্পনা বিভাগের এক সহকারী নিহত হয়েছেন। আজ বুধবার তিনি মানিকগঞ্জ থেকে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পথে মহাসড়কের ফলসাটিয়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
