Ajker Patrika
Add

শিপুল ইসলাম, রংপুর প্রতিনিধি

শিপুল ইসলাম, রংপুর প্রতিনিধি

সকল লেখা
বেহাল ১০ কিমি সড়ক: শত সংস্কারেও সারেনি ক্ষত

বেহাল ১০ কিমি সড়ক: শত সংস্কারেও সারেনি ক্ষত

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

২৫ দিন আগে
রংপুর: ৮ জেলায় ডুবুরি মাত্র পাঁচজন, বাড়ছে ঝুঁকি

রংপুর: ৮ জেলায় ডুবুরি মাত্র পাঁচজন, বাড়ছে ঝুঁকি

রংপুর বিভাগের আট জেলার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি রয়েছেন মাত্র পাঁচজন। জনবলের অভাবে ঘটনাস্থলে পৌঁছাতে দীর্ঘ সময় লাগায় বাড়ছে মৃতের সংখ্যা। স্থানীয়দের অভিযোগ, ডুবুরিরা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন শুধু মরদেহই অপেক্ষা করে।

১১ জুন ২০২৬
ছোট কাঁধে বড় দায়: ডাক্তার হওয়ার স্বপ্নপূরণে খেলনা বিক্রি করে রাশেদুল

ছোট কাঁধে বড় দায়: ডাক্তার হওয়ার স্বপ্নপূরণে খেলনা বিক্রি করে রাশেদুল

রংপুর নগরীর ব্যস্ত সড়কে সন্ধ্যা নামলেই দেখা যায় ছোট্ট রাশেদুলকে। হাতে রঙিন বেলুন আর খেলনা নিয়ে রিকশায়, সড়কে থাকা পথচারীদের কাছে গিয়ে বিক্রি করে। তার ডাকে সাড়া দিয়ে অভিভাবকেরা বেলুন কিনে বাচ্চাদের দেন। মুহূর্তেই তাদের মুখে ফুটে ওঠে হাসি। কিন্তু যে শিশুটি এই আনন্দ বিক্রি করছে, তার নিজের মুখে হাসি খুব

০৭ মে ২০২৬
সেই রূপলালের মেয়ের বিয়ে: বাইরে আনন্দ, ভেতরে কষ্ট

সেই রূপলালের মেয়ের বিয়ে: বাইরে আনন্দ, ভেতরে কষ্ট

তিন মাস আগে মেয়ের বিয়ের দিন ঠিক করার জন্য পথ ভুলে যাওয়া ভাগনি জামাইকে এগিয়ে আনতে গিয়ে মবের শিকার হয়ে গণপিটুনিতে প্রাণ হারান রূপলাল রবিদাস। সেই শোক মনে নিয়েই বিয়ে হচ্ছে তাঁর বড় মেয়ের।

০৩ নভেম্বর ২০২৫
হাতজোড় করে বাঁচার আকুতি, তবুও শেষরক্ষা হয়নি রূপলাল ও প্রদীপের

হাতজোড় করে বাঁচার আকুতি, তবুও শেষরক্ষা হয়নি রূপলাল ও প্রদীপের

মৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..

১১ আগস্ট ২০২৫
আমনে বাড়তি খরচ শতকোটি টাকা

আমনে বাড়তি খরচ শতকোটি টাকা

‘এই বর্ষা কি আর আগের মতো আছে?’ মাঠে কাজ করতে করতে প্রশ্নটা ছুড়ে দিলেন কৃষক মঈনুল ইসলাম। পাশে দাঁড়ানো আরেক কৃষক নজরুল ইসলাম উত্তর দিলেন, ‘এবার তো শ্যালোর পানি ছাড়া ধান বাঁচবে না। হামার কপালোত যে কী আছেম আল্লাহ জানে’।

২৬ জুলাই ২০২৫
শহীদ আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকী: শ্রদ্ধায় ভাসল বাবনপুর

শহীদ আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকী: শ্রদ্ধায় ভাসল বাবনপুর

মকবুল হোসেন বলেন, "কষ্ট করে লেখাপড়া করছিল। ইনশাল্লাহ লেখাপড়া তো সফল হয়েছিল। আন্দোলনের শরিক হয়া একাই হাতটা চিত করি দিয়া শহীদ হইলো। এটা আমি চিন্তা করি কিছু খুজি পাই না। যা করছে করছে, দেশ মুক্ত হয়েছে। মানুষ মুখ খুলি কথা বলতে পারত না। জেলত থাকি ফাঁসিত থাকি বহুত মানুষ মুক্তি পাইছে।"

১৬ জুলাই ২০২৫
মহাসড়কের ১০ কিমিতে হাজারো গর্ত, ভোগান্তি

মহাসড়কের ১০ কিমিতে হাজারো গর্ত, ভোগান্তি

উত্তরাঞ্চলের যোগাযোগের প্রধান সড়ক রংপুর-দিনাজপুর মহাসড়ক। এ মহাসড়কের রংপুরের পাগলাপীর থেকে মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার অংশ এখন পথচারী ও যানবাহনের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। হাজারো গর্তে ভরা এই মহাসড়কে প্রতিদিন চলাচল করতে হচ্ছে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে। ভোগান্তির শেষ নেই যাত্রী ও চালকদের।

০৪ জুন ২০২৫
ধানখেতে হাঁস-মাছ, বদলে গেল কৃষকের ভাগ্য

ধানখেতে হাঁস-মাছ, বদলে গেল কৃষকের ভাগ্য

একসময় সংসার চলত টানাটানিতে। বছরের দুই মৌসুমে ধান চাষ করেও পেছনে থাকত ঋণের বোঝা। সেই বাস্তবতা বদলে গেছে রংপুরের তারাগঞ্জ উপজেলার রহিমাপুর গ্রামের কৃষক আব্দুর রহিমের (৩২)। ধানখেতে হাঁস ও মাছের সমন্বিত চাষ করে এখন বছরে আয় করছেন প্রায় ৮ লাখ টাকা।

১৬ মে ২০২৫
রংপুরে হাই-টেক পার্ক প্রকল্প: ভারতীয় ঠিকাদার লাপাত্তা, ৭ বছরে কাজ ২৫ শতাংশ

রংপুরে হাই-টেক পার্ক প্রকল্প: ভারতীয় ঠিকাদার লাপাত্তা, ৭ বছরে কাজ ২৫ শতাংশ

রংপুরে হাই-টেক পার্ক নির্মাণের জন্য যখন ভূমি অধিগ্রহণ শুরু হয়, তখন প্রযুক্তিপ্রেমী তরুণেরা স্বপ্নে বুক বেঁধে ছিলেন কর্মসংস্থান হবে, নিজেদের তৈরি প্রযুক্তি রপ্তানি হবে, হবে অর্থনৈতিক উন্নয়ন। কিন্তু সে স্বপ্নের ছোঁয়া এখনো পাননি রংপুরে তরুণেরা।

১৬ ফেব্রুয়ারি ২০২৫
তিস্তার চরের কুমড়া যাচ্ছে মালয়েশিয়া-সিঙ্গাপুরে

তিস্তার চরের কুমড়া যাচ্ছে মালয়েশিয়া-সিঙ্গাপুরে

মালয়েশিয়া ও সিঙ্গাপুর ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চরের মিষ্টি কুমড়ার চাহিদা রয়েছে। দুই দেশে প্রায় ২০ কোটি টাকার মিষ্টি কুমড়া পাঠানো হবে। এ জন্য চরের চাষিদের কাছ থেকে সরাসরি ১৬-১৯ টাকা কেজি দরে খেত থেকে কুমড়া কিনেছি...

০১ মার্চ ২০২৩