দেশে উদ্বেগজনক হারে বাড়ছে এইচআইভি (এইডস) সংক্রমণ, বিশেষ করে ১৭ থেকে ৩০ বছর বয়সী তরুণদের মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, গত তিন বছরে (২০২২-২৫) দেশে নতুন করে এইচআইভি আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬০০ জনের বেশি এবং মারা গেছে অন্তত ৬০০ জন।