শাহরিয়ার হাসান ও এস এম নূর মোহাম্মদ, ঢাকা
২০২১ সালের পর দেশের কোথাও জঙ্গি হামলার ঘটনা ঘটেনি। তবে দেশে জঙ্গিদের তৎপরতা পুরো বন্ধ হয়নি। নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম ও নব্য জেএমবি নতুন করে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা চালাচ্ছে বলে মনে করছেন জঙ্গি নিয়ে কাজ করা পুলিশের ইউনিটগুলোর কর্মকর্তারা।