শাহরিয়ার হাসান, ঢাকা ও মাইনউদ্দিন শাহেদ, কক্সবাজার
বাইরের দিক থেকে রোহিঙ্গা ক্যাম্প শান্ত মনে হলেও ভেতরে-ভেতরে অস্থিরতা ক্রমেই বেড়ে চলেছে। রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহকে হত্যার ২৩ দিনের মাথায় আবারও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।