
রোবেল মাহমুদ, গফরগাঁও
রোবেল মাহমুদ, গফরগাঁও
সকল লেখা

অনুমতি ছাড়া বিভিন্ন দোকানে পেট্রল ও অকটেন বিক্রি
ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দোকানে পেট্রল, অকটেনসহ দাহ্য পদার্থ বিক্রি করা হচ্ছে। এসব পদার্থ বিক্রির জন্য জেলা প্রশাসন ও স্থানীয় ফায়ার সার্ভিসের অনুমতি দরকার। কিন্তু কিছু ব্যবসায়ী এসব প্রতিষ্ঠান থেকে অনুমতি না নিয়ে যত্রতত্র বিক্রি করছেন পেট্রল, অকটেনসহ বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ। স্থ

গরমে ডাবের পানিতে স্বস্তি, দামে অস্বস্তি
ময়মনসিংহের গফরগাঁওয়ে ভ্যাপসা গরমে বেড়েছে ডাবের চাহিদা। গরমে স্বস্তি ফিরে পেতে অনেকেই পান করছেন ডাবের পানি। তবে স্বস্তি নেই ডাবের দামে। একটি ডাব কিনতে গুনতে হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। এদিকে দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা বলছেন, ডাবের চাহিদা বাড়ায় জোগান কমেছে।

যানজটে নাকাল পৌরবাসী
গফরগাঁও পৌরশহরের প্রধান সড়কগুলোতে যানজটের যেন শেষ নেই। এসব সড়ক দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ সরকারি-বেসরকারি কার্যালয়ের লোকজন যাতায়াত করেন। যানজট যেন এখানকার মানুষের নিত্যসঙ্গী। এতে করে দুর্ভোগের শিকার হচ্ছেন তাঁরা। প্রতিদিনের এই যানজট থেকে মুক্তি পেতে দ্রুত সময়ের মধ্যে কর্তৃপক্ষের

সয়াবিন তেলের সংকটে বেড়েছে সরিষার চাহিদা
গেল পবিত্র রমজান মাসে বাজারে সয়াবিন তেলের সংকট ও দাম বেড়ে যায়। এ কারণে এ সময়টাতে গফরগাঁও উপজেলায় সরিষার তেলের চাহিদা বাড়ে। ভোক্তারা ঝুঁকে পড়েন স্থানীয়ভাবে উৎপাদিত সরিষার তেলের প্রতি।

লোডশেডিংয়ে বিবর্ণ ফসল
গফরগাঁওয়ে তীব্র দাবদাহ আর লোডশেডিংয়ে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। লোডশেডিং চরমে পৌঁছায় বেশি প্রভাব পড়েছে বোরো ফসল উৎপাদনে।

ব্যস্ততা বেড়েছে দরজিপাড়ায় দিন-রাতে চলছে কাজ
করোনার কারণে আগের দুই বছর জমেনি স্বাভাবিক ঈদবাজার। তবে সেই অতিমারি কাটিয়ে স্বাভাবিক হয়ে উঠেছে পরিবেশ। আর কিছুদিন পর পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ ঘিরে দরজিপাড়ায় বেড়েছে ব্যস্ততা। নতুন পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দরজিরা।

মিনুর রঙিন মাছ বিদেশেও
গফরগাঁওয়ের বারবারিয়া ইউনিয়নের নিভৃত গ্রাম উত্তর নওয়াপাড়ায় বাহারি রঙের বিদেশি মাছ চাষ করছেন সাইফুল ইসলাম মিনু। মাত্র ছয়টি মাছ দিয়ে পুকুরে চাষ শুরু করে ১৫ বছরে বাণিজ্যিক উৎপাদনে গেছেন তিনি। উৎপাদিত রঙিন মাছ বিক্রি হচ্ছে সারা দেশে।

লাভ-লোকসানের হিসাবে কমছে পলাশ-শিমুলগাছ
বসন্তের আগমনীতে আগে চোখে পড়ত পলাশ-শিমুলের ডালে থোকায় থোকায় ফুল। কিন্তু এখন যেন প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে শিমুল-পলাশ। এ শোভায় মোহিত হতে এখন নগর ছেড়ে যেতে হয় নিভৃত পল্লিতে। এক দশক আগেও গফরগাঁওয়ে প্রচুর শিমুল গাছের দেখা মিলত। প্রকৃতিকে রাঙিয়ে ফুটে উঠত নয়নাভিরাম পলাশ-শিমুল ফুল। এখন লাভ-লোকসানের হিসাবে

সৌরবিদ্যুতে গভীর নলকূপ কমেছে সেচের খরচ
গফরগাঁওয়ের রাওনা ইউনিয়নের রাওনা গ্রামে বোরো ধান আবাদে সেচকাজে ব্যবহার হচ্ছে সৌরবিদ্যুৎ চালিত গভীর নলকূপ। এতে কৃষকদের সেচ খরচ কমেছে, সেই সঙ্গে পানির সরবরাহও নিশ্চিত হয়েছে। বিএডিসির ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে রাওনা গ্রামে সোলার প্যানেলের সাহায্যে গভীর নলকূপ স্থাপন করা হয়েছে।

অসময়ে বৃষ্টি, ফসলের ক্ষতি
‘যদি বর্ষে পৌষে, কড়ি হয় তুষে; যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পুণ্য দেশ’। অতি সত্য ক্ষণার বাণী। প্রকৃতির এমন আচরণে এখন গফরগাঁওয়ের কৃষকের মাথায় হাত। পৌষের তীব্র শীতের মধ্যেও দুদিন ধরে অকাল বৃষ্টিতে ক্ষতির শিকার হয়েছেন কৃষক।

ডিজিটাল জন্মনিবন্ধনে বেড়েছে খরচ, হয়রানি
চলিত বছরের জানুয়ারি থেকে ডিজিটাল জন্মনিবন্ধন সনদ তৈরির বাধ্যবাধকতা জারি করা হয়। শিক্ষার্থীদের ভর্তি, টিকা গ্রহণ, পাসপোর্টসহ নানা কাজে এখন জন্মনিবন্ধন বাধ্যতামূলক। তবে গফরগাঁওয়ে ডিজিটাল জন্ম নিবন্ধন পেতে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

মাটি খননে ঝুঁকিতে সেতু
গফরগাঁওয়ের চরআলগী ইউনিয়নে পুরোনো ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত সেতুর নিচ থেকে খনন যন্ত্রের সাহায্যে মাটি কেটে বিক্রি করছেন স্থানীয় প্রভাবশালীরা।

গফরগাঁওয়ে আওয়ামী লীগে ব্যতিক্রমী ঐক্য
গফরগাঁও উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। তবে আসন্ন নির্বাচনকে ঘিরে উপজেলার ১৫টি ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা ব্যাপক উৎসাহে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সবাই নিজ নিজ এলাকায় জনসংযোগ করে দলীয় মনোনয়ন লাভের আশা করছেন। ঐক্য তৈরি হওয়ায় আওয়ামী লীগে দলীয় কোন্দল নেই বলেও

সিসার বিষে হুমকিতে জনস্বাস্থ্য
গফরগাঁওয়ের লংগাইর ইউনিয়নের পশ্চিম গোলাবাড়ি রেললাইনের পাশের এলাকায় গড়ে তোলা হয়েছে সিসা কারখানা। এ কারখানা স্থাপনে পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেওয়া হয়নি। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় ব্যাটারির কারখানা স্থাপন করা হয়েছে। সিসা গলিয়ে পরিবেশ নষ্ট করায় বিষাক্ত এই ধাতুর কারখানাটি বন্ধের দ

প্রসূতি বিভাগ বন্ধ ১০ বছর
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক না থাকায় ১০ বছর ধরে প্রসূতি বিভাগ বন্ধ রয়েছে। সম্প্রতি অবেদনবিদ যোগদান করলেও গাইনি ও প্রসূতি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক সংযুক্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে থাকায় অস্ত্রোপচার করা যাচ্ছে না। এতে করে ভোগান্তিতে পড়ছেন সেবা নিতে আসা রোগীরা।
