
রুমা (বান্দরবান) প্রতিনিধি
রুমা (বান্দরবান) প্রতিনিধি
সকল লেখা

রুমায় শিক্ষকদের ভাতা প্রদানে অনিয়ম
বান্দরবানের রুমায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের ৫২০ শিক্ষকের সম্মানী ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ উঠেছে। বেসরকারি সংস্থা কমিউনিটি অ্যাডভান্সমেন্ট ফোরাম (ক্যাফ) বাস্তবায়নে রুমার চারটি ইউনিয়নের বয়স্কদের শিখন কেন্দ্রে কর্মরত শিক্ষক হিসেবে ....

বৌদ্ধভিক্ষুর ওপর হামলা বিক্ষোভ-মানববন্ধন
বান্দরবানের রুমায় তিন বৌদ্ধভিক্ষুর ওপর হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আটকের দাবি জানিয়েছে মারমা বৌদ্ধ সম্প্রদায়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রুমা বাজারে হরিমন্দির মার্কেট এলাকায় বিক্ষোভ-পরবর্তী মানববন্ধনে এই দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

কাঁধে ১১ কিলোমিটার নিয়েও বাঁচানো গেল না
বান্দরবানের রুমা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে নতুন ম্রংখ্যংপাড়ার বাসিন্দা বৈইংসাতি ত্রিপুরা (৩৩)। গত বুধবার দুপুরে ষষ্ঠ সন্তানের জন্ম দেন এই নারী। তবে নবজাতকের নাভির ফুল আটকে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে।

সেনা কর্মকর্তাকে গুলি করে হত্যার প্রতিবাদে মানববন্ধন
সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহীদ মো. হাবিবুরকে গুলি করে হত্যার প্রতিবাদ ও খুনিদের শাস্তির দাবিতে বান্দরবানের রুমা সদরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রুমা বাজারে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রুমায় একই পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় ২২ জন গ্রেপ্তার
বান্দরবানে রুমা উপজেলায় গালেঙ্গ্যা ইউনিয়নের দুর্গম আবু পাড়া (পাড়া প্রধান) কারবারিসহ পাঁচজনের হত্যা করার অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করেছে রুমা থানা-পুলিশ। গতকাল শুক্রবার রাতে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।

রুমায় একই পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যার খবর
বিরোধের জেরে বান্দরবানের রুমায় একই পরিবারের ৪ জনসহ ৫ জনকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রুমা উপজেলার দুর্গম গালেঙ্গ্যা ইউনিয়নের আবু ম্রো পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

তিন দিন পর বান্দরবান-রুমা সড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু
টানা তিন দিন বন্ধ থাকার পর বান্দরবান-রুমা সড়ক দিয়ে সরাসরি যানবাহন চলাচল শুরু হয়েছে। আজ শনিবার সকালে থেকে যানবাহন চলাচল শুরু করা হয়। এর আগে গত বুধবার দুপুর দেড়টায় মালবোঝাই ট্রাক যাওয়ার সময় বেইলি সেতুটি ভেঙে পড়ে যায়। এ ঘটনায় চালক আব্দুল গফুর মারা যান।

‘রান্নার চাল নিয়ে দুশ্চিন্তা কমেছে’
বান্দরবানের রুমায় চারটি ইউনিয়নের তালিকাভুক্ত দেড় হাজার দুস্থ নারীদের ভিজিডি চাল বিতরণ শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানরা এ তথ্য জানিয়েছেন।

রুমায় গাছ কাটল প্রতিপক্ষ আদালতের নির্দেশ উপেক্ষা
বান্দরবানের রুমায় জেলা দায়রা জজ আদালতের নির্দেশ উপেক্ষা করে প্রতিপক্ষের বাগান থেকে গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা সদর ইউনিয়নের রুমাচড়পাড়ায় গত রোববার দুপুরে গাছ কাটার ঘটনা ঘটেছে।

রুমার পলিপাড়া বিহারে ‘মাহাসীমাঘর’ উদ্বোধন
বান্দরবানের রুমা সদরের পলিপাড়া বৌদ্ধ বিহারে গত রোববার ‘মাহাসীমাঘর’ এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। এতে প্রায় সাড়ে ১১ লাখ টাকা ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে। এ উপলক্ষে রোববার ধর্মীয় রীতিনীতি অনুযায়ী...

রুমার তিনটিতে নৌকা ও একটিতে বিদ্রোহী প্রার্থীর জয়লাভ
বান্দরবানের রুমার চারটি ইউনিয়নের তিনটিতে নৌকা ও একটিতে বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটকেন্দ্রে নারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

‘তথ্য অধিকার আইন সবচেয়ে প্রাধান্য পাবে’
এখন তথ্য অধিকার আইন সবচেয়ে প্রাধান্য পাবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) আবুল বায়েছ মিয়া। বান্দরবানের রুমায় ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। কমিটির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল শ

রুমায় ধর্মীয় কর্মশালা
বান্দরবানে রুমায় ধর্মীয় প্রতিনিধিদের অংশগ্রহণে সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কারা পাচ্ছেন নৌকার টিকিট
বান্দরবানের রুমা উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীক পেতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন ১৯ জন। তবে যাচাই-বাছাই শেষে ৯ জনের নাম পাঠানো হয়েছে কেন্দ্রে। শিগগির জানা যাবে, কে কে পাচ্ছেন নৌকার টিকিট।
