
রানা আহমেদ, নলডাঙ্গা (নাটোর)
রানা আহমেদ, নলডাঙ্গা (নাটোর)
সকল লেখা

নাটোরের নলডাঙ্গা উপজেলার মৎস্য কর্মকর্তাই ঠিকাদার, অভয়াশ্রম প্রকল্পে অনিয়ম
নাটোরের নলডাঙ্গায় এক ঠিকাদারের লাইসেন্স ব্যবহার করে উপজেলা মৎস্য কর্মকর্তা মৎস্য অভয়াশ্রম স্থাপন প্রকল্প বাস্তবায়ন করছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জেলা মৎস্য কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছে রাজশাহী বিভাগীয় মৎস্যসম্পদ উন্নয়ন দপ্তর।

স্কুলের মাঠে নির্মাণ সামগ্রী স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা
নাটোরের নলডাঙ্গা উপজেলার মির্জাপুর দিয়াড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে সড়কের নির্মাণসামগ্রী রেখে চলছে পিচ কার্পেটিংয়ের পাথর মিশ্রণের কাজ। পাশেই আগুন জ্বালিয়ে গোলানো হচ্ছে বিটুমিন। এতে কালো ধোঁয়ায় শ্বাসকষ্টসহ স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে শিশু শিক্ষার্থীরা। অন্যদিকে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের ক্লা

কাজ শেষের আগেই সড়কে ফাটল, ধস
নাটোর থেকে নওগাঁ পর্যন্ত ৫৩ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক নির্মাণে কাজ শুরু হয়েছিল ১৮ বছর আগে। নানা জটিলতায় সেই কাজ বিভিন্ন সময় বন্ধ হয়ে যায়। সম্প্রতি এই সড়কের কাজ প্রায় শেষের পথে। তবে কাজ শেষ হওয়ার আগেই সড়কের কিছু অংশ দেবে গেছে, কোথাও ধসে গেছে, কোথাও ধরেছে ফাটল। এতে ঘটছে দুর্ঘটনা।

বিলের মুখে বাঁধ, বোরো চাষাবাদ নিয়ে শঙ্কা
নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলের পানি নিষ্কাশনের পথে অবৈধভাবে বাঁধ দিয়ে জাল বসিয়ে মাছ শিকার করছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। এতে করে বিলের জমি অগ্রহায়ণ মাসেও তলিয়ে রয়েছে। সেখানকার প্রায় ৬ হাজার হেক্টর জমিতে সময়মতো রবিশস্য ও বোরো ধান চাষ নিয়ে শঙ্কায় পড়েছেন হাজারো কৃষক।

উদ্বোধনের আগেই সড়কের ঢালে ধস
নাটোরের নলডাঙ্গা উপজেলার বাড়িয়াহাটি-সোনাপাতিল-শেরকুল আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণের কাজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। জমি অধিগ্রহণ না করে বসতবাড়ি ও কৃষিজমি থেকে মাটি কেটে সড়কে ফেলার অভিযোগ রয়েছে।

১২৭ ঘরে মাটি ভরাটের নামে অনিয়মের অভিযোগ
নাটোরের নলডাঙ্গায় আশ্রয়ণ প্রকল্পের ১২৭টি ঘরে মাটি ভরাটের নামে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে পুকুর খননের মাটি দিয়ে আশ্রয়ণ প্রকল্পের বাড়ি ভরাট করে প্রশাসন। এ জন্য মাটি সরবরাহকারীদের কোনো বিল পরিশোধ করা হয়নি।

ফলন বাড়াতে লবণ দেওয়ায় জমি হারাচ্ছে উর্বরতা শক্তি
নাটোরের নলডাঙ্গায় অধিক ফলনের আশায় জমিতে রাসায়নিক সারের সঙ্গে আয়োডিনযুক্ত লবণ মিশিয়ে প্রয়োগ করছেন কৃষকেরা। এতে উর্বরতা শক্তি নষ্ট হওয়াসহ দীর্ঘস্থায়ী ক্ষতি ও হুমকির মুখে পড়ছে কৃষিজমি।

১৬ বছরেও হয়নি সড়ক নির্মাণ
নওগাঁ-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়ক প্রকল্পের কাজে স্থবিরতা দেখা দিয়েছে। নওগাঁ থেকে আত্রাই পর্যন্ত নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। তবে নাটোর থেকে নলডাঙ্গা উপজেলা অংশের কাজ শেষ হয়নি ১৬ বছরেও।

খাদ্যবান্ধব চালের কার্ড নবায়নে টাকা আদায়
নাটোরের নলডাঙ্গায় হতদরিদ্রদের জন্য সরকারের দেওয়া খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চালের কার্ড নবায়নে টাকা আদায়সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার যোগসাজশে কর্মসূচির উপজেলা ডিলার এ টাকা আদায় করেছেন বলে অভিযোগ করেন হতদরিদ্র উপকারভোগীরা।
