গাজীপুরের শ্রীপুরে লাকড়িভর্তি ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নানি-নাতনি নিহত হয়েছেন। এ ঘটনায় বৃদ্ধার জামাতা ও মোটরসাইকেলচালক মো. বাবুল মিয়া গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের গাজীপুর বদনীভাঙ্গা সড়কের বদনীভাঙ্গা স্কুলের পাশে এ ঘটনা ঘটে।