বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) নতুন করে ১১৩ পদ সৃষ্টি করা হয়েছে। নতুন পদগুলোকে বিভাগভিত্তিক বিভাজন করতে গিয়ে প্রতিষ্ঠানটির বিজ্ঞানীদের নিয়োগ ও পদোন্নতি নীতিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠার ৫০ বছর পর এ ধরনের উদ্যোগের ফলে বিজ্ঞানীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ এবং মতভিন্নতা।