মো. রনি মিয়াজী,তেঁতুলিয়া (পঞ্চগড়)
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়াসহ রংপুর জেলার উত্তর অংশ থেকে দেখা যাচ্ছে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। মেঘমুক্ত হেমন্তের নীল আকাশের পটভূমিতে দেখা মিলছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম এ পর্বতশৃঙ্গের!