মো. জহিরুল হক বাবু বুড়িচং (কুমিল্লা)
কুমিল্লার ময়নামতির পান চাষের সঠিক ইতিহাস জানা না গেলেও পানচাষি পরিবারগুলোর তথ্য মতে প্রায় দু’শত বছর ধরে এই অঞ্চলে পানের আবাদ হচ্ছে। এলাকার সূত্রে জানা যায়, এক সময় ময়নামতির বিভিন্ন গ্রামের শত শত পরিবার পান চাষ করে জীবিকা নির্বাহ করত।