মীর খায়রুল আলম, দেবহাটা (সাতক্ষীরা)
সাতক্ষীরা-শ্যামনগর সড়ক এখন ভোগান্তির আরেক নাম। সড়কটি সংস্কারের জন্য পাঁচ বছর মেয়াদি উন্নয়নকাজ চলছে। এরই মধ্যে চার বছর পার হয়ে গেছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। জায়গায় জায়গায় গর্ত রয়েই গেছে।