
মীর খায়রুল আলম, দেবহাটা
মীর খায়রুল আলম, দেবহাটা
সকল লেখা

সাতক্ষীরার দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটনকেন্দ্রের আধুনিকায়ন হচ্ছে
ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমানায় বয়ে চলা ইছামতী নদীর তীরে সুন্দরবনের আদলে গড়ে তোলা হয়েছে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। শীত এলে এখানে অনেক পর্যটন আসেন। সাতক্ষীরার দেবহাটায় অবস্থিত রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র আধুনিকায়ন ও দৃষ্টিনন্দন করতে এবার নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

আগাম সবজি চাষে ব্যস্ত চাষিরা
সাতক্ষীরার দেবহাটায় শীত মৌসুমের আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষকেরা। বৃষ্টির কারণে চাষিরা সময়মতো সবজি চাষ শুরু করতে না পারলেও শেষ দিকে পুরোদমে চাষে নেমে পড়েছেন তাঁরা। চলতি মৌসুমে দেবহাটায় ৫১০ হেক্টর জমিতে শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যে ৭০ হেক্টর জমিতেই বিভিন্ন জাতের সবজি চাষ হয়েছে
