মীর্জা গালিব, ঢাকা
প্রায় চৌদ্দ বছর আগে মিরপুর বিহারি কলোনিতে আবু সুফিয়ান নামে প্রায় সত্তর বছর বয়সী একজনের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। ঢাকায় বসবাসকারী উর্দুভাষী মানুষদের নিয়ে একটি গবেষণাকর্মে সহযোগিতার কাজ করছিলাম তখন। আবু সুফিয়ানের বাড়ি ছিল পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায়।